Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমি অভিসংশিত হলে দায় সমর্থকদের: প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: September 7, 2018 | 10:59 AM

কায়কোবাদ মিলন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, আমি অভিসংশিত হলে তার দায় আমার সমর্থকদের। ট্রাম্পের অভিসংশনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। হোয়াইট হাউজ নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ, হোয়াইট হাউজে এখন তিনি ফিট নন; অতি সম্প্রতি বিষয়টি আবার চাউর হয়েছে। মোনাটায় এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, আপনারা যদি ঘরে বসে থাকেন, ভোট কেন্দ্রে না যান তাহলেই আমার অভিসংশনের পথ প্রশস্ত হবে।
ট্রাম্প রিপাবলিকান প্রার্থীর পক্ষে কথা বলতে গিয়ে বলেন, আপনারা শুধু একজন প্রার্থীকেই ভোট দিচ্ছেন না, এই প্রার্থী জিতে এলে তিনি কংগ্রেসকে নিয়ন্ত্রণ করবেন। ট্রাম্প বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, এই আসনে ট্রাম্প দলীয় রিপাবলিকান প্রার্থী ম্যাট রোসেনডালের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার প্রতিপক্ষ হলেন ডেমোক্রাট দলীয় সিনেটর জন টেস্টার। ট্রাম্প ক্যালিফোর্নিয়ায়ও তার দলের এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এখানে যিনি ডেমোক্রাট প্রার্থী তিনি ট্রাম্পের একজন কড়া সমালোচক। তিনি কথায় কথায় ট্রাম্পকে অভিসংশনের কথা বলেন। ট্রাম্প বলেন, তারা কথায় কথায় ইমপিচমেন্ট শব্দটি ব্যবহার করেন। এক্ষণে আমি বলব আমরা তাদেরকে ইমপিচ করব। ট্রাম্প বলেন মধ্যবর্তী নির্বাচনে কোন ক্রমেই ডেমোক্রাটদের জিততে দেয়া যাবেনা। ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ দল জিতে গেলে বাজারে ধস নামবে, আমরা সকলেই গরীব হয়ে যাব। এরপর ডেমোক্রাটরা আমাকে অভিসংশনের পথে এগুবে।
এদিকে বব উডওয়ার্ডের বই এবং পরিচয় ছাড়া পত্রিকায় লেখা একটি প্রতিবেদন ট্রাম্পকে বেকায়দায় ফেলে দিয়েছে। নিবন্ধটি পড়ে কারোই বুঝতে বাকি থাকে না যে, ট্রাম্পের প্রশাসন কত নড়বড়ে।
ম্যাসাচুয়েটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন আগামীতে প্রেসিডেন্ট পদে লড়বেন। তিনি এই মুহূুর্তে ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে। রয়টার্স

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV