আমেরিকানদের জন্য আসছে ২ হাজার ডলারের স্টিমুলাস!
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : আমেরিকানদের জন্য ফেব্রুয়ারিতেই আসছে দুই হাজার ডলারের করোনাকালীন সহায়তাসহ বড় আকারের স্টিমুলাস বিল। যাতে থাকবে স্টেট ও স্থানীয় সরকারগুলোর জন্য বড় ধরনের আর্থিক অনুদান। ট্রান্সপোর্টেশন, স্বাস্থ্য ও পরিবেশ খাতে থাকবে সহায়তা। ২৫ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফের প্রস্তাবও থাকতে পারে। এ বিল পাশ হলে মার্চ নাগাদ প্রত্যেক আমেরিকান ২ হাজার ডলারের চেক পেতে পারেন। দ্বিতীয় স্টিমুলাসে সবাই ৬০০ ডলার পাওয়ায় তা ১৪০০ ডলারও হতে পারে।
সিনেট পদে জর্জিয়ায় রান অফ ইলেকশনে ডেমোক্র্যাট দলীয় রাফায়েল ওয়ার্নক ও জন ওসফ বিজয়ী হওয়ায় আপার চ্যাম্বার সিনেটে বাইডেনের দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। সিনেট সভাপতি কমলা হ্যারিসের ভোট যোগ হয়ে সিনেট ডেমোক্র্যাটদের দখলে থাকবে। আর তার নেতা হচ্ছেন নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শ্যুমার। উল্লেখ্য, সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিক্যান দলীয় সদস্য সংখ্যা ৫০-৫০। যার ফলে ভাইস প্রেসিডেন্ট ও সিনেট সভাপতি কমলা হ্যারিসের ভোটে ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এতদিন হাউজে মেজোরিটি থাকা সত্ত্বেও কোন বিল ডেমোক্র্যাটরা তৈরি করলে রিপাবলিকান মেজোরিটি সিনেটে গেলে তার মৃত্যু ঘটতো। এমনকি রিপাবলিকান দলীয় সিনেটে মেজোারিটি নেতা ম্যাককোনেল তা কার্য তালিকাতেই অন্তর্ভূক্ত করতেন না। প্রেসিডেন্ট, হাউজ ও সিনেট সবই ডেমোক্র্যাট দলীয় হওয়ায় আর বাধা রইলো না। ২০০০ ডলারের স্টিমুলাস বিলে রিপাবলিকান অনেক সিনেটরের সর্মথন থাকলেও ম্যাককোনেলের কারণে তা আলোর মুখ দেখেনি। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








