আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এটাব’র নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম : আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক -এটাব’র দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ কে রহমান মাহমুদকে নতুন কমিটির সভাপতি এবং মোহাম্মদ সেলিম হারুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্রাভেল এজেন্সী অফিসে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর মোহাম্মদ এম. রহমান (স্বত্ত্বাধিকারী মেঘনা ট্রাভেল)। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিদায়ী কমিটির আহ্বায়ক মোহাম্মদ এম. রহমান এবং সদস্য কে এম রেজওয়ান খানকে নতুন কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

পূর্ণাঙ্গ কার্য্যকরী কমিটি : সভাপতি মাওলানা মোহাম্মদ জে. রহমান মাহমুদ (রহমানিয়া ট্রাভেল সার্ভিসেস ইন্ক). সহ-সভাপতি মাসুদ মোরশেদ (স্কাইল্যান্ড ট্রাভেল্স), সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হারুন (কর্ণফুলী ট্রাভেল্স), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ (মা ট্রাভেল এজেন্সী), কোষাধ্যক্ষ মোঃ শামসুউদ্দিন (বশির), ওয়ার্ল্ড র্টুস এন্ড ট্রাভেল্স), সাংগঠনি সম্পাদক আবদুল খালেক (সাফাওয়ান ট্রাভেল্স), শিক্ষা ও কালচারাল বিষয়ক সম্পাদক সাইমুল তালুকদার (এস এস ট্রাভেল্স), নির্বাহী সদস্য মোহাম্মদ বি. হোসেন (ডিজিটাল ওয়ান), সুলতান আহমেদ (হেরিটেইজ ট্রাভেল্স)।

সভায় বলা হয়, সারা বিশ্বে করোনা মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক অঙ্গন ট্রাভেল এজেন্সী। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিউইয়র্কের ট্রাভেল এজেন্সীর মালিকগণ যাত্রীদের নানাবিধ সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। গ্রাহক সেবা নিশ্চিত, ট্রাভেল এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষে এটাব প্রতিষ্ঠা করা হয়।
সংগঠনকে আরো গতিশীল, উন্নয়নমুখী ও সক্রিয় করার জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে চলমান মহামারীর কথা বিবেচনা করে নয়া কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী কমিটির আহ্বায়ক মোহাম্মদ এম. রহমান।
শপথ গ্রহণ শেষে নতুন কমিটির কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








