‘আমেরিকান হতে শিখুন’ : ওবামাকে রিপাবলিকান শিবিরের কটাক্ষ
ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘আমেরিকান হওয়া শেখার’ আহ্বান জানিয়েছেন মিট রমনির প্রচার শিবিরের এক কর্মী। অবশ্য ঘণ্টাখানেক পরই এ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। খবর :রয়টার্স ও আলজাজিরা অনলাইন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী মিট রমনির প্রচার শিবিরের কর্মী নিউ হ্যাম্পশায়ারের সাবেক গভর্নর জন সুনুনু ওই বিতর্কিত মন্তব্যটি করেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আশা করব, কীভাবে আমেরিকান হওয়া যায়, প্রেসিডেন্ট তা শিখবেন।’ তার এ মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা এ পদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আমেরিকান নন বলে রক্ষণশীলরা অভিযোগ করছিল। এ অভিযোগ তুলে তাকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলেও তারা দাবি করছিল। এ নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। ওবামার জন্ম নিবন্ধন সনদ প্রকাশের দাবি ওঠে। জন সুনুনুর এ মন্তব্য ওই অভিযোগেরই ধারাবাহিকতা বলে মনে করছেন অনেকে। রমনি এ সংক্রান্ত বিরোধে না জড়ানোর পক্ষেই ছিলেন। তুমুল বিতর্কের মুখে অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন সুনুনু। পরে এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যা ভেবেছিলাম তাই বলেছি। কিন্তু যা বলিনি তা হচ্ছে, প্রেসিডেন্টকে কাজ করার আমেরিকান পদ্ধতি শিখতে হবে। সিএনএনকে তিনি বলেন, আমি ভুল করেছি। আমার ওই সব শব্দ ব্যবহার করা উচিত হয়নি। ফেসবুকে ভোটার নিবন্ধন :আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভোটাররা ফেসুবক ব্যবহার করতে পারবেন। জনপ্রিয় এ সামাজিক যোগাযোগের মাধ্যমটি ব্যবহার করে তারা ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবেন। ফেসবুক ও মাইক্রোসফট এ লক্ষ্যে বিশেষ একটি অ্যাপ্লিকেশন তৈরির কাজ করছে। আগামী সপ্তাহেই এ কার্যক্রম চালু হবে বলে আশা করছে ওয়াশিংটন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। সমকাল
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








