আমেরিকার ইতিহাসে নতুন সূর্যোদয়! অভিনন্দন বাইডেন-হ্যারিস: আসেফ বারী, সিইও, বারী হোম কেয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক. নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এর ঐতিহাসিক দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্কের বারী হোম কেয়ার সিইও আসেফ বারী। অভিনন্দন বার্তায় তিনি বলেন, কোভিড বিধি নিষেধ মেনে ছিমছাম অনুষ্ঠানে আগামী চার বছরের জন্য এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন বাইডেন-হ্যারিস।

এর আগে ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০৮-২০১৬ দায়িত্ব সামলেছেন জো বাইডেন। কিন্তু এবার চ্যালেঞ্জ অনেক বেশি। কোভিডের লড়াই তো আছেই, সামলাতে হবে দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে। আমি বিশ্বাস করি, তিনি (বাইডেন) যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং কার্যকরী দিকনির্দেশনা দেবেন।’ ট্রাম্প আমলে কলেবরে বেড়েছে বিশ্বে চিনের শক্তি। একই সঙ্গে আছে রাশিয়ার রক্তচক্ষু। এছাড়াও ট্রাম্পের জমানায় সারা বিশ্বেই কমেছে মার্কিন প্রভাব।।

একের পর এক সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকাকে হাসির খোরাক করে তুলেছিলেন ট্রাম্প। এই সবকে সামলে এগোতে হবে জো-কে। আসেফ বারী বলেন, প্রথমবার কোনও ভারতীয় ও আফ্রিকান বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হলেন। এই প্রথমবার কোনও নারী হলেন ভাইস প্রেসিডেন্ট। আজ এই ঐতিহাসিক মুহূর্তেও তাঁর মা-র কথা স্মরণ করেছেন কমলা। সব ছেড়ে অনিশ্চিতের পথে যেদিন তামিলনাড়– থেকে আমেরিকা যান শ্যামলা গোপালন, সেদিন তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তাঁর মেয়ে একদিন ইতিহাস গড়বে। সেই জন্যই হয়তো ল্যান্ড অফ ড্রিমস বলা হয় আমেরিকাকে।

আসেফ বারী বলেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ গ্রহণ করার আগেই মুসলমানদের জন্য স্বস্তির খবর আসতে শুরু করে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসে ‘নো ব্যান অ্যাক্ট’ নামের আইন প্রস্তাব পাস হয়েছে। মুসলমান প্রধান ১৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের সাথে সাথেই, বিলটি আইনে পরিণত হলে ধর্মীয় কারণে কোনো ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টও অভিবাসন নিয়ে বৈষম্য করতে পারবেন না বলে বলা হচ্ছে।

আমেরিকার ইতিহাসে আজ তাই স্মরনীয় একটি দিন! বাইডেন-হ্যারিসের সরকার অভিবাসন, স্বাস্থ্যনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই আশার আলো জ্বালাবেন এবং সে আলোয় আরো সুসুংহত হবে এদেশে বাংলাদেশী-আমেরিকান মুসলিম কমিউনিটি, সেই প্রত্যাশা।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








