আমেরিকার নির্বাচনে আগাম ভোট গ্রহন শুরু
নজরুল ইসলাম বাবুল : আগামী ৩রা নভেম্বর বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্টশিয়াল নির্বাচন ২০২০।করোনামহামারির কারনে এ নির্বাচনের অগ্রিম ভোট গ্রহন গত ৫ অক্টোবর থেকে (মেইল ইন ব্যালটের) ভোট দেয়া শুরু হয়েছে। আমি আমার পরিবার তাদেরই একজন। অন্যান বারের ন্যায় আজ আমাদের পছন্দের প্রার্থীদের জন্য ঘরে বসে ভোটের পর্ব সমপন্ন করে সিটি কাউন্সিলের নির্ধারিত বক্সে জমা করে আসলাম আমাদের ব্যালট পেপারগুলো। এবারের নির্বাচন নানা দিক থেকে আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ। জনমত জরীপ অনুযায়ী ভোটাররা এবার পরিবর্তন চান।প্রেসিডেনট নির্বাচনের পাশা পাশি সিনেট, কংগ্রেস, সিটি কাউন্সিলের নির্বাচনও হতে যাচ্ছে একই ব্যালট পেপারে।এখানকার নির্বাচন পদ্ধতি অত্যানত সচছ। আমরা যারা ভোটার প্রভাবমুকত থেকে যার যার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে মতামত প্রকাশ করতে পারি ভয়ভিতিবিহীন। কোন প্রার্থীকে খুব একটা চোখে দেখা যায়না। কোন প্রচার প্রচরনার বালাই নেই। ডাকযোগে কেবল ভোটারদের জন্য তাদের জীবনবিত্যানত সম্বলিত লিফলেট পাঠিয়ে দেবে তা থেকেই ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন। রাস্তার পাশে নির্ধারিত জায়গায় নির্বাচনের প্রতিদনধি প্রার্থীরা তাদের ছবি সংবলিত ছোট বড় বিলবোর্ড লাগিয়ে থাকেন যা নাকি নির্বাচনের পর পরই নিজ দায়িত্যে সরিয়ে নিতে হয়। নির্বাচনের দিন নেই কোন পোলিং এজেন্ট, পোষ্টার লিফলেটের বিড়ম্বনা ভোট চাওয়ার বিরক্তি। মিছিল মিটিং এর সুযোগ নেই। কোন দেয়াল লিখন নেই, ভোট চাওয়ার জন্য ধর্ণা নেই, টাকা পয়সার লেন-দেন নেই। অনায়াসে নিরভেজালভাবে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিশ্বের অন্যতম গনতানএিক দেশের দাবীদার আমেরিকার জনগন দুটো দলে বিভক্ত এর একটি হচ্ছে Democrat party আর অন্যটি হচ্ছে Republican Party ছোটখাট আরো দু একটি দলও নির্বাচনে অংশ নিয়ে থাকে। করোনা ভাইরাসে বিপূলসংখক আমেরিকানবাসীর প্রানহানী, পুলিশি নির্যাতনে প্রানহানী, সুপ্রিমকার্ট এর বিচারপতি নিয়োগ, বেকারত্ব, ক্ষমতার অপব্যবহারসহ নানা ইস্যুতে বর্ত্তমান প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্প বিতর্কীত। এবার তার শক্ত প্রতিদনধি হিসেবে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেনট জো বাইডেন যিনি জনমত জরিপে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। বাংলাদেশী আমেরিকান হিসেবে আমরাও এবার এ পরিবর্তনের অপেক্ষায়।আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা আপনার ভোটাধিকার নির্ধারিত সময়ে প্রয়োগ করতে এগিয়ে আসুন।পেইজবুক থেকে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








