আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ঢাকা কেন্দ্রেও ওবামা জয়ী

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ঢাকা কেন্দ্রে ২১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি পেয়েছেন ১৩ ভোট। এদেশে বসবাসরত মার্কিন নাগরিকরা আজ বুধবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত পছন্দের প্রাথীদের ভোট দেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাজধানীর হোটেল ওয়েস্টিনে উপস্থিত হন। এর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সরকারদলীয় চিফ হুইপ আবদুস শহীদ, বিএনপি নেতা মওদুদ আহমদ, মঈন খান ও ওসমান ফারুক। নির্বাচন পর্যবেক্ষণের জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মোস্তাফিজুর রহমান ও ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, শফিক রেহমানও উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








