আমেরিকার বিখ্যাত লেখক চিত্রনাট্যকার, রাজনীতিক ভিদালের জীবনাবসান
মারা গেছেন আমেরিকার বিখ্যাত লেখক, চিত্রনাট্যকার, রাজনীতিক ও উপস্থাপক গোরি ভিদাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কয়েকটি সর্বাধিক বিক্রীত উপন্যাসের রচয়িতা ভিদাল মঙ্গলবার বিকেলে লস এঞ্জেলসের হলিউড হিল এলাকায় তার নিজ বাড়িতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তার ভাতিজা বুর স্টির আমেরিকান মিডিয়াকে জানান, ভিদাল তার বাড়িতে একা বাস করতেন এবং তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থও ছিলেন। ১৯২৫ সালের ৩ অক্টোবর জন্ম নেয়া এই লেখক মোট ২৫টি উপন্যাস লিখে গেছেন। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বেশি বিক্রীত হলো বুর, লিনকোলন, মাইরা ব্রিক্কেনরিজ, দ্য সিটি অ্যান্ড দ্য পিলার উপন্যাসগুলো। এছাড়া চলতি বছর ব্রডওয়েতে টনি নির্বাচিত তার রাজনৈতিক নাটক ‘দ্য বেস্ট ম্যান’ মঞ্চস্থ হয়।রয়টার্স, বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








