Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

আমেরিকায় শীর্ষ মুসলিম নেতৃবৃন্দের সমন্বয়ে গ্রাউন্ড জিরোতে সংবাদ সম্মেলন সোমবার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: September 19, 2010 | 12:55 AM

 নিউইয়র্ক থেকে এনাঃ গ্রাউন্ড জিরোর সন্নিকটে পার্ক ৫১ এ মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা এবং বিশ্বের বিরাট একটি জনগোষ্ঠির পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদ এবং ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প অব্যাহত রাখার দাবিতে ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় নিউইয়র্কের মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দের এক সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

 

 

  পরিকল্পিত মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের স্থানে এ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে মুসলিম সমপ্রদায়ের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ইকনার প্রেসিডেন্ট ড. জাহিদ বুখারী, মুসলিম আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট ড. আহমেদ ইলবেন্ডারী, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-কেয়ারের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ, মুসলিম এলায়েন্স ইন নর্থ আমেরিকার আমির ইমাম সিরাজ ওয়াহাজ্ব, ইসলামিক ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকার চেয়ারম্যান ড, মুজাম্মেল সিদ্দিকী, নর্থ আমেরিকা ইমাম ফেডারেশনের চেয়ারম্যান আল তায়েব আবুল ইয়েমেন, মুসলিম আমেরিকান সোসাইটির জাস্টিস এন্ড পীচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমাম মাহদী ব্রে, ফিলাডেলফিয়া মজলিসে আমির অসীম এ রশীদ, মুসলিম পাবলিক এফেয়ার্স কাউন্সিলের পরিচালক হ্যারিস তারিন, আমেরিকান মুসলিম টাস্কফোর্সের নির্বাহী পরিচালক সেলিম আকতার, মুসলিম উইমেন ইন ইসলামের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আয়শা আল আদুইয়া, বৃহত্তর শিকাগোর কাউন্সিল অন ইসলামিক অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাসির এবং ইসলামিক সোসাইটির অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ইমাম মোহাম্মদ মজিদ প্রমুখ বক্তব্য রাখবেন এই সংবাদ সম্মেলনে। এ উপলক্ষে ব্যাপক প্রস’তি চলছে এবং যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান রেডিও, টিভি এবং সংবাদপত্রে বিষয়টি ফলাও করে প্রকাশ ও প্রচারিত হচ্ছে। ইসলাম সম্পর্কে অপপ্রচারকারীদের সংশোধিত হওয়ার ক্ষেত্রে এ ধরনের সমাবেশের গুরুত্ব অপরিসীম বলে সকলে মনে করছেন। বিশেষ করে আমেরিকায় মুসলিম লিডার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তিরা এক পতাকাতলে সমবেত হওয়ার ঘটনাকে আমেরিকান মিডিয়াগুলো গুরুত্ব দিচ্ছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV