আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার পিঠা উৎসব অনুষ্ঠিত
নিউইয়র্ক: আমেরিকার জেকশন হাইটসে অবস্থিত খান টিউটরিয়ালে অনুষ্ঠিত হল আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার এক আকর্ষনীয় পিঠা উৎসব । মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু রকমারী পিঠাপুলি প্রদর্শন করা হয় এ উৎসবে । আভার ১২ জন সদস্যার নিজ হাতে তৈরী ২৪ রকমের পিঠা এ মেলায় স্থান পায় । আভার প্রেসিডেন্ট বি,মেহের চৌধুরী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে গোটা অনুষ্ঠানটি সাজিয়েছেন এবং সকলের জন্য পুরষ্কারের ব্যবস্থা করেছেন । ঠিক ৬টায় দিপালী জালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ।

বিচারকমন্ডলী ডঃ মনসুর খান, ক্যাপ্টেন রেজা ,খান শওকত, চেমন আরা স্নিদ্ধা,কাইজার আহমেদ,নাইমা খান ,ডঃ বর্ণালী হাসান ও নিলুফার রেজার অংশগ্রহনে অনুষ্ঠানের সূচনা হয় । রকমারী পিঠার বাহারে সকলে চমৎকৃত হন এবং ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারনে বিচারকদের বেশ বেগ পেতে হয় । অবশেষে এক ঘন্টা পর তারা সিদ্ধান্তে পৌছেন । তারপর শুরু হয় পিঠা খাওয়ার পালা । কোনটা রেখে কোনটা খাবে ,অনেকে সব পিঠাই প্লেটে নিয়েছে , কিন্ত শেষ করতে পারেনি । এই প্রবাসে পিঠা উৎসব অনেকটা না পেয়ে পাওয়ার মত । অনুষ্ঠানের প্রথম থেকেই শম্পার দেশাত্নবোধক গান চলতে থাকে । আভার প্রেসিডেন্ট বি,মেহের চৌধুরী অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার ঊপর প্রবন্ধ পাঠ করেন । মেহের চৌধুরীর লেখা ও সাকিনা ডেনীর সুর করা আভার গান � আমরা আমরা কন্যা, আমরা মাতা,ভগ্নি ধাত্রী – গেয়ে শোনান সাকিনা ডেনী ও শহিদুল সরকার । পরে পিঠার গান,দেশত্নবোধক গান,ভালবাসার গান গেয়ে সকলকে আনন্দ দেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী, এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক,,এটিএন বাংলার ফকির সেলীম,কলামিষ্ট ও কবি ম ই শাহীন এবং গাংচিলের সদস্যবৃন্দ।এনটিভি,এটিএন সহ প্রায় সকল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে । এরপর আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নাম ঘোষনা করেন। এরা হলেন যথাক্রমে তানজিলা আক্তার, শাহানারা মনি ও শম্পা । অনুষ্ঠানটি উপস্থাপনা এবং ধারা বর্ননায় সহযোগিতা করেন শেখ সিরাজুল উসলাম ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








