Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আরো পাঁচ বছর আমরা ক্ষমতায় থাকছি : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: February 24, 2012 | 7:34 PM

Details

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের শাসনের ওপর দেশবাসী কতটা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা জরিপের ধারেকাছে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, তার দল আরো পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকছে। নভেম্বরে আসন্ন নির্বাচনে তার দল বিজয়ী হবে। অর্থাত্ তিনি নভেম্বর পর্যন্ত প্রায় এক বছর এবং দ্বিতীয় মেয়াদের চার বছর মোট পাঁচ বছর মার্কিন প্রেসিডেন্ট থাকছেন।

হিসপ্যানিকদের বৃহত্তম রেডিও সার্ভিসের সঙ্গে সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেছেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত  হবার সম্ভাবনা সম্পর্কে এজাতীয় সরাসরি আশাবাদ ওবামা এই প্রথমবার প্রকাশ করলেন। হিসপ্যানিকরা ওবামার বড় ভোট ব্যাংক। এরিজোনা, কলোরাডো এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে হিসপ্যানিক ভোটাররা জয় পরাজয়ে বিশাল ভূমিকা পালন করে থাকে। ২০০৮ সালের নির্বাচনে তাদের সমর্থন ওবামার প্রেসিডেন্ট হবার পথকে সহজ করে দিয়েছিল। বৃহস্পতিবার ওবামা ফ্লোরিডা সফর করেন। ফ্লোরিডা সফরকে সামনে রেখে একদিন আগে তার সাক্ষাত্কারটি প্রচার করা হয়। সাক্ষাত্কারে ওবামাকে অভিবাসন আইন সংস্কারে তার ব্যর্থতার কথা বলা হয়। জবাবে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অর্ধৈয্য হবেন না। আগামী মেয়াদেই আমি অবশ্যই অভিবাসন আইন সংস্কার করব। নিশ্চিত থাকতে পারেন আগামী ৬ নভেম্বর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের দলই জয়লাভ করছে এবং আমি আবারও প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছি।’ আইনটি সংস্কারের ব্যর্থতার কারণ হিসেবে ওবামা বিরোধী দলকে দায়ী করে বলেন, তারা এমনকি আইনটির সংস্কার প্রস্তাবটি আলোচনার টেবিলেই তুলতে দিতে রাজি নয়।  তবে পরিস্থিতি পরিবর্তন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমন এক সময় ওবামা এমন মন্তব্য করলেন যখন বিরোধী রিপাবলিকান পার্টি বিভিন্ন অঙ্গরাজ্যে প্রার্থী বাছাই নির্বাচন চালিয়ে যাচ্ছে এবং ওবামার দলকে পরাজিত করার স্বপ্ন দেখছে। রিপাবলিকানদের ধারণা, ওবামার প্রশাসনের কাছে মার্কিনীদের এবং বিশ্ববাসীর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তাই এবার জনগণ তাদের ক্ষমতায় আনবে। ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV