আর্জেন্টিনার একটি হোটেলের ২৪তলা থেকে পড়েও বেঁচে গেলেন এক নারী
ইউএসএনিউজ ডেস্ক:আর্জেন্টিনার একটি হোটেলের ২৪তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলেন এক আর্জেন্টাইন নারী। সোমবার দেশটির রাজধানী বুয়েন্সআয়ার্সের শহরতলিতে এ ঘটনা ঘটে বলে জানায় সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন। খবর বিবিসি ও রয়টার্স অনলাইনের। আত্মহত্যার চেষ্টাকারী ওই নারীর বয়স ৩৩। তিনি এখন বুয়েন্সআয়ার্সের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।২৪তলা থেকে লাফিয়ে পড়ে তিনি একটি টাক্সিক্যাবের ছাদে এসে পড়েন। তার পতনের আগ মুহূর্তে ট্যাক্সি ড্রাইভার গাড়ি ছেড়ে এক পাশে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করেন। ওই নারী বুয়েন্সআয়ার্সের প্যানামিরিকানো হোটেলের ২৪তলা থেকে লাফিয়ে পড়েন। এ সময় এক পুলিশ ওই নারীকে পড়তে দেখেন।হোটেলের নিচে পার্ক করা গাড়ি থেকে ড্রাইভার মিগুয়েল কাজাল পুলিশকে ওপর দিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকালে পড়ন্ত নারীকে দেখতে পান।তিনি জানান, দৌড়ে গাড়ি থেকে বের হয়ে আসতে না পারলে গাড়ির ভেতর চাপা পড়ে মারা যেতে পারতেন তিনি । এ কথা বলার সময় ওই নারীর পতনের কারণে ভেঙে যাওয়া গাড়ির ছাদ ও ভাঙা উইন্ডস্ক্রিন নিয়ে মিগুয়েলের পাশেই গাড়িটি দাঁড়িয়ে ছিল বলে জানায় রয়টার্স।
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements








