আর সম্মুখযুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র!
ইরাক ও আফগানিস্তানে দশকব্যাপী ব্যয়বহুল লড়াইয়ের অনেক মাশুল দিতে হয়েছে। শত শত কোটি মার্কিন ডলার ব্যয়ের সঙ্গে সঙ্গে অনেক মার্কিন সেনার জীবন গেছে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে রীতিমতো কাহিল অবস্থা বারাক ওবামা সরকারের। তাই যুক্তরাষ্ট্র এখন কৌশলী যুদ্ধের পথে এগোচ্ছে। এ যুদ্ধে ব্যবহূত হচ্ছে চালকবিহীন গোয়েন্দা বিমান (ড্রোন), কম্পিউটার ও অন্যান্য আধুনিক প্রযুক্তি।সন্ত্রাসীদের ওপর ড্রোনের সাহায্যে গোপনে নজরদারি ও হামলা চালানো হবে। এ নিয়ে সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হবে। বিদেশি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ এবং শত্রুদের কম্পিউটারে ভাইরাস-হামলা চালানো হবে। এতে মার্কিনদের জড়িত থাকার কোনো প্রমাণ রাখা হবে না। গোপন এ যুদ্ধ চলবে মার্কিন জনসাধারণের সম্পূর্ণ অজ্ঞাতে।
পাকিস্তানে আল-কায়েদা জঙ্গিদের ওপর মার্কিন সেনাবাহিনী কিংবা বি-৫২ বোমারু বিমান নয়, ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে। ইয়েমেনেও ড্রোন হামলা হচ্ছে। হর্ন অব আফ্রিকা নামে পরিচিত সোমালিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে সন্ত্রাসীদের ওপর ইতিমধ্যে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারির জন্য ড্রোন মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া সেখানে কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে। এপি।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








