আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তীব্র শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে গেছে আলাস্কা। ঘটনার আকস্মিকতায় মানুষ পড়িমরি করে বিভিন্ন ভবন থেকে নেমে যায় রাস্তায়। উপকূলীয় এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আলাস্কার উত্তরে। এর উৎস দেশটির সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে সাত মাইল উত্তরে। প্রাথমিক কম্পনের পর বেশ কয়েক দফা সেখানে ভূকম্পন অনুভূত হয়। এতে অনেক রাস্তা ফেটে যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুত সংযোগ। ধসে গেছে অনেক ভবন। তবে হতাহতের খবর নিশ্চিত করে জানা যায় নি। অ্যাঙ্কোরেজ শহরে বসবাস করে প্রায় তিন লাখ মানুষ। আশপাশের এলাকায় বসবাস করে এক লাখ মানুষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পের পর ৪০টি কম্পন অনুভূত হয়। এর মধ্যে ১০টি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ মাত্রার ওপরে। তিনটি কম্পনের মাত্রা ছিল ৫ এর উপরে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








