Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘আল্লাহ হুমায়ূনকে আখেরাতেও সেই সম্মান দিও’- ছেলের সমাধিতে মা

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: August 4, 2012 | 3:12 PM

Details

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবরে মিশিয়ে দেয়া হলো তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ ফয়েজুর রহমানের কবরের মাটি। হুমায়ূন আহমেদের সমাধিতে এ মাটি মিশিয়ে দিলেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। গত ২৪ জুলাই গাজীপুরের  নুহাশ পল্লীতে ছেলেকে সমাধিস্থ করার পর গতকালই প্রথম পুত্রের কবর জিয়ারত করে গেলেন মা আয়েশা ফয়েজ। এ সময় আয়েশা ফয়েজের সঙ্গে ছিলেন তার বোন রিজিয়া খানম, মেয়ে সুফিয়া হায়দার ও তার স্বামী আপেল হায়দার, মেয়ে রোকসানা আহমেদ, ছেলে আহসান হাবীব প্রমুখ।

ছেলের কবর জিয়ারত করার পর ছেলের কবরের পাশে নুহাশ পল্লীতে একটি তালিপাম গাছের চারাও রোপণ করেন মা আয়েশা ফয়েজ। জিয়ারতের পর মা আয়েশা ফয়েজসহ পরিবারের সদস্যরা বাগান বাড়ি ঘুরে দেখেন ও কর্মচারীদের খোঁজ-খবর নেন।

প্রয়াত সন্তানের কল্যাণ কামনায় আল্লাহর কাছে আকুতিও জানাচ্ছিলেন মা আয়েশা ফয়েজ। তিনি ছেলের কবরের মাটিতে বার বার হাত বুলাচ্ছিলেন এবং কিছু সময় কবরের পাশে কুরআন তেলাওয়াত করেন। এ সময় মা আয়েশা ফয়েজ অশ্রুসিক্ত হয়ে পড়েন।

আয়েশা ফয়েজ যখন কুরআন তিলাওয়াত করছিলেন, তখন পরিবারের অন্য সদস্যরা বাবা ফয়েজুর রহমানের কবরের মাটি হুমায়ূন আহমেদের সমাধির ওপর ছড়িয়ে দেন। এই মাটি পিরোজপুরে হুমায়ূন আহমেদের বাবার কবরস্থান থেকে আনা হয়। একাত্তরে পিরোজপুরে পুলিশ কর্মকর্তা থাকাকালে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন ফয়েজুর রহমান। পরে পাকিস্তানি সৈন্যরা তাকে হত্যা করে। ছেলের কবর জিয়ারত করে বিকালে আয়েশা ফয়েজ ও তার পরিবারের লোকজন ঢাকার উদ্দেশ্যে নুহাশ পল্লী ত্যাগ করেন।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV