Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আসছে ইসলামিক ‘ফেসবুক’

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: December 4, 2011 | 1:55 AM

 

ডেস্ক: ফেসবুকের আঙ্গিকে মুসলমানদের জন্য আসছে একটি সামাজিক নেটওয়ার্ক সাইট। তুরস্কের একদল মুসলিম ব্যবসায়ী বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, এতে থাকবে সুস্থ ইসলামিক আদর্শ। এতে অংশ নিতে পারবেন যুব সমাজ, ইসলামিক ব্যক্তিত্বরা। এ নেটওয়ার্কের নাম দেয়া হচ্ছে ঝধষধসডড়ৎষফ.পড়স। তবে এখনই চালু হচ্ছে না এ সাইট। এর জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। এ উদ্যোগের ভাইস প্রেসিডেন্ট আখমেদ আজিমভ। তিনি বলেছেন, এই সাইট ব্যবহার করে যুব সমাজ ইসলামের সঠিক মূল্যবোধ চর্চা করতে পারবে। এতে ইসলামগর্হিত কোন কিছুই ঠাঁই দেয়া হবে না। এর মূল অফিস থাকবে ইস্তাম্বুলে। এ ছাড়া অফিস থাকবে মস্কো ও কায়রোতে। সমন্বয়কারী থাকবে ৩০টি দেশ। এর মাধ্যমে ৩ বছরের মধ্যে ৫ কোটি ব্যবহারকারীকে টার্গেট করা হয়েছে। আজিমভ বলেছেন, মুসলিম দেশগুলো থেকে বাছাই করা ১৫০ জন সাংবাদিক এ সাইটকে নিয়ে ইস্তাম্বুলের বিলাসবহুল অফিসে কাজ করবেন। তিনি আরও বলেছেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করা। এ সাইটে থাকবে পরামর্শ বিষয়ক একটি সেবা, সিটি গাইড, মসজিদের অবস্থান এবং হালাল খাদ্যের দোকানের তালিকা। আজিমভ বলেন, আমরা উইকিপিডিয়ার মতো একটি ইসলামিক এনসাইক্লোপিডিয়া বানানোর চেষ্টা করছি। তবে এ প্রকল্পে কে বা কারা অর্থ যোগান দিচ্ছে সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে এটুকু বলেন, বিনিয়োগকারীরা মুসলিম বিশ্বের একদল ব্যবসায়ী। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV