আয়ু বাড়াতে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সহায়ক : গবেষণার ফলাফল
ভিটামিন ডি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণে বয়স্কদের আয়ু বাড়তে পারে। সম্প্রতি ৭০ হাজার ব্যক্তির (অধিকাংশই নারী) ওপর পরিচালিত আন্তর্জাতিক পর্যায়ের আটটি গবেষণার ফলাফল পর্যালোচনা করে গবেষকরা একথা জানিয়েছেন। ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লারস রেনজমার্ক ও তার সহকর্মীদের পরিচালিত পর্যালোচনায় এ তথ্য ক্লিনিক্যাল এনডোক্রিনোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রতিটি গবেষণায় অংশগ্রহণকারীদেরকে ভিটামিন ডি বা এ জাতীয় পরীক্ষামূলক কোনো ওষুধ খেতে দেয়া হয়। কোনো কোনো গবেষণায় আবার ভিটামিন ডি ও ক্যালসিয়াম দেয়া হয়। অংশগ্রহণকারীদের ওষুধের মাত্রায় ইচ্ছাকৃতভাবে তারতম্য রাখা হয়। তবে অধিকাংশ গবেষণায় অংশগ্রহণকারীদের দৈনিক ১০-২০ মিলিগ্রামের ভিটামিন ডি গ্রহণ করতে বলা হয়। আর যাদের ক্যালসিয়াম ট্যাবলেট দেয়া হয়েছিলো তাদের ওষুধের মাত্রা ছিলো দৈনিক এক হাজার মিলিগ্রাম। অংশগ্রহণ-কারীদের মধ্যে ৫০ বছরের বেশি বয়সী নারী ও ৭০ বছরের বেশি বয়সী সবাইকে দৈনিক ১২শ’ মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে বলা হয়। এতে দেখা যায়, পরীক্ষামূলক ওষুধ গ্রহণকারীদের তুলনায় সাপ্লিমেন্ট গ্রহণকারীদের তিন বছরে মৃত্যুহার ৯ শতাংশ কমে গেছে।
প্রধান গবেষক রেনজমার্ক জানান, তিন বছরে মৃত্যুহার ৯ শতাংশ হ্রাস পাওয়া খুব বড় বিষয় নয়। তবে আমার মতে, বয়স্ক মানুষের মৃত্যুহার ৯ শতাংশ কমাটা খুব গুরুত্বপূর্ণ।
হাড় গঠনের জন্য ভিটামিন ডি ও ক্যালসিয়াম খুব পরিচিত সাপ্লিমেন্ট। অস্টিওপোরেসিস (হাড় ক্ষয় রোগ) রোধে বয়স্ক নারীরা প্রায়ই এটা গ্রহণ করেন। তবে এগুলোই যে মৃত্যুহার কমায়, গবেষণায় সরাসরি এমন কথা বলা হয়নি। বরং এসব সাপ্লিমেন্ট ক্যান্সার ঝুঁকি কমায়- এটা আর একটা সম্ভাব্য কারণ হতে পারে। রেনজমার্ক বলেন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি যে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এমন প্রমাণও তাদের কাছে রয়েছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে তারা নিশ্চিত নন।রয়টার্স /ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








