ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩১৭ তম পর্ব: সময় এসেছে পরিবর্তনের -নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান এন মজুমদার (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৩১৭ তম পর্ব ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সম্প্রচারিত হয়।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বের অতিথি নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার পদপ্রার্থী বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ইউটিউব চ্যানেলে (Youtube: https://www.youtube.com/usanewsonline) সম্প্রচারিত হয়।
বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ এন মজুমদার জানান, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ তাকে এ মনোনয়ন দেন। গত ২৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের একটি বিশাল মিলনায়তনে নিউইর্কের কংগ্রেসনাল ডিষ্ট্রিক্ট ১৫ থেকে কংগ্রেসম্যান প্রার্থী রুবিন ডিয়াজ সিনিয়রের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বিপুল করতালির মধ্য দিয়ে রুবিন ডিয়াজ তার নির্বাচনী টীমে ডিস্ট্রিক্ট লিডার পদে মোহাম্মদ এন মজুমদারকে মনোনয়নের এ ঘোষণা দেন। নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে সিনেটর পদপ্রার্থী জন প্যারেজ সহ অন্যান্য প্রার্থীদেরও এসময় পরিচয় করিয়ে দেয়া হয়।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার পদে তাকে মনোনয়নের জন্য রুবিন ডিয়াজ সিনিয়র সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা চান এন মজুমদার।
প্রার্থীতা ঘোষণার পর মোহাম্মদ এন মজুমদার কংগ্রেসম্যান প্রার্থী রুবিন ডিয়াজ সিনিয়র এবং স্টেট সিনেটর পদপ্রার্থী জন প্যারেজ সহ অন্যন্য প্রার্থীদের সঙ্গে একযোগে বাঙালীসহ সকল ভাষাভাষীর নিকট নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন।
ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কম’র মাধ্যমে নির্বাচনে তিনি বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। মোহাম্মদ এন মজুমদার বলেন, দীর্ঘ্যদিন ধরে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছেন তিনি। বিগত কয়েক বছর ধরে তার প্রতিষ্ঠিত মজুমদার ফাউন্ডেশন নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। এর মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, সেবা দিয়ে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্যদের মাঝে যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারই ধারাবাহিকতায় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার পদে তিনি মনোনয়ন পেয়েছেন। যার জন্য তিনি তার নির্বাচনী এলাকার বাঙালীসহ সকল ভাষাভাষীর নিকট কৃতজ্ঞ ও দোয়া প্রার্থী। মোহাম্মদ এন মজুমদার বলেন, যদি বাংলাদেশী সহ অন্যন্য কমিউনিটি তার পাশে থাকে তবে একটা চমক সৃষ্টি করা সম্ভব। তিনি এজন্য বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, আমাদের এখানকার বাসিন্দাদের বেশির ভাগই মধ্যবিত্ত শ্রেণীর। প্রায় তিন দশক যাবত আমি এই কমিউনিটির জন্য কাজ করছি। আমি আপনাদের সুখ দুঃখের সাথী ছিলাম, আছি এবং থাকবো। তিনি বলেন, আমি আপনাদের প্রয়োজন বুঝি। সময় এসেছে পরিবর্তনের। আমি আপনাদের কন্ঠস্বর হতে চাই। একটি চমৎকার কমিউনিটির বিনির্মানে সতীর্থ হতে চাই।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ইউটিউব চ্যানেলের টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠান স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক। প্রোগ্রাম অ্যাসোসিয়েট মামুন রহমান। ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
Please watch and Free Subscribe Our (www.usanewsonline.com) Youtube Channel Usanewsonline :
UsaNewsOnline Interview, Talk Show and USA based community news you will find at Our Youtube Channel. To get all update regularly Please Free SUBSCRIBE Our youtube channel Usanewsonline at the following
Youtube: https://www.youtube.com/usanewsonline
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








