Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ইউএস কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: March 5, 2023 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউএস কংগ্রেসের আলোচিত সদস্য কংগ্রেসওম্যান ইলহান ওমর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন। সংক্ষিপ্ত ও ঘরোয়া এই আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ২৫ ফেব্রুয়ারি মূলধারার রাজনীতিক ও কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদের লং আইল্যান্ডস্থ বাসভবনে।

মতবিনিময়কালে ইলহাম ওমর আমেরিকান মুসলমানদের বেশি করে মূলধারার রাজনীতিতে অংশগ্রহনের আহবান জানান। তিনি বলেন,মুসলমানদের ভয়েস শক্তিশালী করতে হলে মূলধারার রাজনীতির বিকল্প নেই। ‘বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি লিডারস ফর কংগ্রেসওম্যান ইলহান ওমর’ ব্যানারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে সোচ্চার ইলহান ওমরের পক্ষে বাংলাদেশী আমেরিকানরা সব সময় সরব থাকবে।
বাংলাদেশী আমেরিকানদের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, মুসলিম উম্মা’র নেতা ডা. আতাউল গনি ওসমানী, বিএনপি নেতা মিল্টন ভূইয়া, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’- স্যাফেস্টের প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন।

Situs Streaming JAV