Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার প্রস্তাব হাসিনার

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 22, 2012 | 5:33 PM

কূটনৈতিক রিপোর্টার: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। গতকাল সকালে ইইউ পার্লামেন্টের সদস্য জিম ল্যামবার্টের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সে সময় তাদের বলেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের জন্য মুহাম্মদ ইউনূস সারা বিশ্বে নন্দিত। বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির কার্যক্রমের প্রসার ঘটাতে তার এই অভিজ্ঞতা বিশ্বব্যাংকের জন্য মূল্যবান সম্পদ হতে পারে। বিশ্ববাসীর কল্যাণে ড. ইউনূসকে যাতে এই পদে নিয়োগ দেয়া হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করতে ইইউ পর্লামেন্ট সদস্যদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস, ইউএনবিসহ দেশীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করতে ইউরোপীয় ইউনিয়নকে সদয় সহায়তার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী দারিদ্র বিমোচনে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করেছেন। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনে অসামন্য অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রস্তাবের প্রশংসা করেছেন। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক গত সপ্তাহে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর ওই পদে পুনঃনিয়োগ চান না। এ অবস্থায় ওই প্রতিষ্ঠানের পরবর্তী নেতৃত্বে কে আসছেন এ নিয়ে দুনিয়াজুড়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামও আছে ওই তালিকায়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের ব্রিফিং: বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ব্রিফিং করেন। সেখানে এ বিষয়ে তিনি কিছুই বলেননি। বৈঠকের বিষয়ে প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন, তার সরকার দেশে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অধিকতর শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জাতীয় সংসদকে সকল রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আন্তরিক। প্রধানমন্ত্রী তাদের বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় আইনে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে। কমিশন সফলভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করেছে। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে সবার অংশগ্রহণের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ সকল জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোন অভিযোগ উত্থাপিত হয়নি। তার সরকারের আমলেই মানবাধিকার নিশ্চিত করতে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।
খালেদা সঙ্গে সাক্ষাৎ: গতকাল সন্ধ্যায় ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দল বৈঠক করে সংসদের বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সমমর্যাদার পররাষ্ট্রনীতি নিয়ে দেশ পরিচালনা করবে বলে সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতার কাছে তিনটি বিষয়ে জানতে চান। বিষয়গুলো হচ্ছে- ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি’র পররাষ্ট্রনীতি কেমন হবে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে বিএনপি কি রকম সম্পর্ক চায়। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিএনপি’র কোন প্রস্তাব আছে কিনা। জবাবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন সম্পর্কে প্রতিনিধি দলকে খালেদা জিয়া বলেন, নির্দলীয় নিরপেক্ষ শাসন ব্যবস্থার অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এ দাবি কেবল বিএনপি’র দাবি নয়, বাংলাদেশের সব মানুষের। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার এ ব্যাপারে নজর দেবে। উদ্যোগ নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসবে। পররাষ্ট্রনীতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বিএনপি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ভিত্তিতে উভয়ের স্বার্থ রক্ষা করে সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণে বিশ্বাসী। ক্ষমতায় গেলেও এ ধারা বজায় থাকবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সেসব অমীমাংসিত বিষয় রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বলেন, সেখানে সমপ্রতি যে পরিবর্তন দৃশ্যমান হচ্ছে তা গণতন্ত্রের জন্য ভাল। এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে জোরালো করবে। তাদের সঙ্গে বাংলাদেশের অতীতে ভাল সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সার্কের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ও অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের উদ্যোগ নেবে। বৈঠকে বাংলাদেশের বর্তমান সঙ্কট ও আগামী নির্বাচন নিয়ে প্রতিনিধি দলকে খালেদা জিয়াকে বলেন, বাংলাদেশে জনগণ যা চায় ইউরোপিয়ান পার্লামেন্টও সেটাই প্রত্যাশা করে। তারা আশা করেন, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এমন সমাধান আসবে যাতে জনমতের প্রতিফলন ঘটে। নোবেল বিজয়ী ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে ব্যাপারে এক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, আমরা যতটুকু জানি তাতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন মার্কিন নাগরিক। ফলে প্রধানমন্ত্রীর এ প্রস্তাব কতটুকু গ্রহণযোগ্য হবে তা জানি না। তবে ইউরোপিয়ান পার্লামেন্টারি প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি। তাদের পক্ষ হয়ে শমসের মবিন চৌধুরী জানান, আজ তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য জানাবেন। এর আগে প্রতিনিধি দলটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলিগেশনের চেয়ারম্যান জিয়ান ল্যাম্বার্টের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলিগেশনের ভাইস চেয়ারম্যান টমাস ম্যান, ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেডের সদস্য নিকোলো রিনাল্ডি, ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যান্ড এনার্জি সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সালভাদর সিডো আই এ্যালবার্ট, সিভিল লিবার্টিজ জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্সের চেয়ারম্যান হুয়ান ফার্নান্ডো লোপেজ অ্যাগুইলার, রিজিওনাল ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান নীরজ দেব ও  ইকোনোমিক অ্যান্ড মনিটারি অ্যাফেয়ার্সের সদস্য স্লাভি বিনেভ। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ।
ইউনূস ইস্যুতে ইইউ’র প্রতিক্রিয়া আজ: ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করতে প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের প্রাথমিক প্রক্রিয়া আজ পাওয়া যাবে। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকরা এ নিয়ে কথা বলতে চাইলে ইইউ’র তরফে সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়। গত ১৯শে ফেব্রুয়ারি সাত সদস্যের এ প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকায় সচিবের সঙ্গে বৈঠক করেন সফরকারীরা। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি, সার্ক এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।  মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV