Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগান কে সামনে নিয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে একমাত্র বাঙালী প্রার্থী হেলাল শেখ এর সমর্থনে ফান্ড রেইজিং

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: June 5, 2013 | 9:43 AM

Helal Sheikh NY City Council 2013 District 37 Brooklyn Fund Raising Bronx NY :  http://www.youtube.com/watch?v=ye29mxes9Vo&feature=share
Helal Sheikh NY City Council 2013 District 37 Brooklyn Fund Raising Bronx NY

ইউএসএ নিউজ অনলাইন, নিউইর্য়ক : ইউর ভয়েস ফর চেঞ্জ স্লোগান কে সামনে নিয়ে আসন্ন নির্বাচনে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান পদে একমাত্র বাঙালী প্রার্থী হেলাল আবু শেখ এর সমর্থনে নিউইয়র্কে এক ব্যতিক্রমী ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী-আমেরিকানরা ২ জুন এ ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করে সিটির বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের নীরব রেষ্টুরেন্টে। অনুষ্ঠানে আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ কে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এসাল) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কোয়ালিশনের সভাপতি মো: এন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খান, মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার এবং ইউএসএ নিউজ অনলাইন ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাবাজার মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ গিয়াস উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের প্রেসিডেন্ট ময়েজ উদ্দিন লুলু, ব্রঙ্কস বাংলাদেশ উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক নাসরিন আহমদ, কবি নাসরিন চৌধুরী, সিলেট ডিস্টিক্ট সোসাইটি নিউইয়র্ক ইনকের সভাপতি জুনেদ এ চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কোয়ালিশনের সেক্রেটারী নজরুল হক, ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনক্রে সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, সাধারন সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনু, রিয়াজ কামরান, মখন মিয়া, আলমাস, আসাদ,এহিয়া,জামাল সহ আরো অনেকে। বক্তারা বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভ’মিকা রাখতে হলে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আমেরিকায়  বাংলাদেশের দলীয় রাজনীতি চর্চা প্রবাসী কিংবা দেশবাসীর কোন কল্যাণ বয়ে আনবে না। অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ কে প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে হেলাল আবু শেখ তাকে সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব। সবসময় বাংলাদেশীদের পাশে থাকব। এসময় তিনি নিউইয়র্কে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহের জন্য তার জোর প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু ড্রিম অ্যাক্ট, ইয়্যুথ এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তা, অফিস-আদালত-হাসপাতালে বাংলা সাইন ও দু’ভাষী নিয়োগ, ফ্রি ইংরেজী শিক্ষা, ফ্রি প্রাইমারী কম্পিউটার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে হালাল ফুড সরবরাহ প্রভৃতি বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, আমেরিকা হচ্ছে ইমিগ্র্যান্টদের দেশ। এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবিধান। সে অধিকার ভোগের জন্যে চাই সচেতনতা। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV