Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইন্টারনেটের খরচ যোগাতে ৩ শিশু সন্তান বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 24, 2011 | 7:55 PM

ডেস্ক: ইন্টারনেটে আসক্ত চীনের এক দম্পতি এবার সাইবার ক্যাফের খরচ যোগাতে নিজেদের তিন সন্তানকেই বিক্রি করে দিয়েছে। তিন সন্তানকে বিক্রির অপরাধে মধ্য চীন থেকে অনলাইন আসক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চীনের হুনান প্রদেশের নিউজ পোর্টাল ৎবফহবঃ.পহ জানিয়েছে, লি লংওয়াং (১৯) এবং তার স্ত্রী লি ইং (১৮) বলেছেন, পুলিশ তাদের তিন সন্তানকে খুঁজে পেলেও তারা তাদেরকে ফিরিয়ে নিতে ইচ্ছুক নন। আটক অবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তারা বলেছেন, দয়া করে তাদেরকে ফিরিয়ে আনবেন না। আমরা তাদেরকে ফিরিয়ে নিতে চাই না। পুলিশের হাতে আটক থাকলেও এ দম্পতি তাদের অবস্থা নিয়ে মোটেও বিচলিত নন। পুলিশি হেফাজতেও তারা বেশ হাসি খুশি রয়েছেন এবং প্রশ্ন করছেন এ অবস্থা থেকে কবে মুক্তি পাবেন? দীর্ঘদিনের অনলাইন আসক্ত এ দম্পতির পরিচয়ও ঘটেছে ২০০৭ সালে ইন্টারনেট ক্যাফেতে। পরিচয় থেকে প্রেমে পড়েই লংওয়াং স্কুল ছেড়ে লি ইংয়ের সঙ্গে চলে আসেন। কিছুদিন পর লির ইং অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি গর্ভপাত ঘটানোর ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু লংওয়াংয়ের বাবা মায়ের আপত্তির কারণে সেটা তিনি করতে পারেননি। ২০০৮ সালে লি ইং এক ছেলে সন্তানের জন্ম দেন। ছেলের বয়স যখন এক মাস, তখন তাদের ইন্টারনেট ব্যবহারে ব্যাঘাত ঘটে বলে এক মাসের শিশুকে লংওয়াংয়ের বাবা-মায়ের কাছে রেখে যান। এক মাস বয়সী ছোট্ট শিশুকে রেখেই তারা মাসে পাঁচবার ৩০ কিলোমটিার দূরে গিয়ে সাইবার ক্যাফেতে ব্রাউজিং করতেন। প্রতিবারই লংওয়াংয়ের মা তাদেরকে খুঁজে বাড়িতে নিয়ে আসতেন। ২০০৯ সালে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এবার বেকার ওই দম্পতি নির্ভরশীল ছিলেন তাদের বাবা-মায়ের দেয়া হাত খরচের ওপর। এমতাবস্থায় তারা নবজাতক শিশু কন্যাকে রাস্তায় পরিচয় হওয়া এক পরিবারের কাছে ৪৬৫ ডলারের বিনিময়ে বিক্রি করে দেয়। ইন্টারনেট ক্যাফে, খাওয়া-দাওয়া আর বিনোদনের মাধ্যমে অল্প দিনেই তাদের ওই অর্থ শেষ হয়ে যায়। এবার তারা অধিক অর্থের লোভে একজন দালালের মাধ্যমে বড় ছেলেকে বিক্রির পরিকল্পনা করেন এবং ৩০০০০ ইউয়ানের বিনিময়ে তাকে বিক্রি করেন। এরপর মাত্র ৭০০০ ইউয়ানের বিনিময়ে সবচেয়ে ছোট সন্তান কোলের শিশুকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করার সময় বিষয়টি পুলিশের নজরে আসে। অবশ্য ওই দম্পতি দাবি করছেন, তারা এ সন্তানকে লালন পালন করতে পারছেন না। তাই ওই শিশুর স্বার্থেই পালক বাবা-মায়ের সন্ধান করছিলেন। লংওয়াংয়ের মা তার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের কাছে গত ১৫ই জুন অভিযোগ করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন শিশুকেই উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ আনা হলেও তারা তাদের সন্তানদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV