ইন্স্যুরেন্স কোম্পানির ব্যতিক্রমী পার্টি:সেক্স নাইট
ইউএসএনিউজ ডেস্ক: দেশে দেশে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের উজ্জীবিত করতে নানারকম সুযোগ দিয়ে থাকে। কোন কোম্পানি তার কর্মচারীদের অভিজাত কোন হোটেলে সারারাত ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করে। কোন কোম্পানি দিয়ে থাকে বোনাস। কিন্তু জার্মানির একটি ইন্স্যুরেন্স কোম্পানি ঘটিয়েছে ব্যতিক্রম। তারা কর্মচারীদের যৌনতার স্বাদ দিতে আয়োজন করে সেক্স নাইট। এতে পতিতাদের ডেকে নেয়া হয়। তা উপভোগ করার প্রস্তাব দেয়া হয় কর্মচারীদের। ওই কোম্পানির নাম মিউনিখ রি। এর একটি বিভাগের নাম এরগো। এরগো স্বীকার করেছে হাঙ্গেরির বুদাপেস্টে একটি স্পা ভাড়া করে তারা। তাতে যারা যোগ দিয়েছিলেন তাদেরকে পতিতা বিছানায় নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। বলা হয়েছিল তাদের যার যা খুশি তাই করতে পারে। এতে যোগ দেয়া কর্মচারীদের একজন বলেছেন, সবার জন্য এ সুযোগ উন্মুক্ত থাকলেও কোথাও কোন বিশৃঙ্খলা ছিল না। সংখ্যায় পতিতারা দু-একজন ছিলেন না, ছিলেন অনেক। তারা ছিলেন নির্দিষ্ট রঙের পোশাক পরা। যাতে তাদেরকে কারও খুঁজে পেতে কষ্ট না হয়। তাদের বাহুতে বাঁধা ছিল বাহুবন্ধনী। তাদেরকে কর্মচারীরা যতবার ব্যবহার করবেন ততবার তাতে সিল মারার ব্যবস্থা ছিল। ওই সিল দেখে তাদের বিল করা হয়। সিলই সাক্ষ্য দেয় তাদেরকে কতবার ব্যবহার করা হয়েছে। আর বাকি পতিতাদের হাতে ছিল সাদা হাতবন্ধনী। তাদেরকে রিজার্ভ রাখা হয় কোম্পানির পরিচালক ও সবচেয়ে ভাল পারফরমেন্স দেখিয়েছেন এমন প্রতিনিধিদের জন্য। এরগোর এম মুখপাত্র বলেছেন, ওই আয়োজন শেষ হওয়ার পর কোম্পানির কর্তারা গা-ঢাকা দিয়েছেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








