Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ইরানের শক্তিখাত ও কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন অবরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: August 1, 2012 | 4:12 AM

 ডেস্ক: ইরানের শক্তিখাত ও কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন এ নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দিয়েছেন। এর আগে ইরানের ওপর চাপানো অবরোধগুলো ইরান যাতে এড়াতে না পারে, সে লক্ষ্যেই নতুন এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেন বজায় রেখেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে চীনের কুনলুন ব্যাংক ও ইরাকের ইলাফ ইসলামিক ব্যাংকও এ অবরোধের আওতায় পড়বে। কারণ, এ ব্যাংকগুলো ইরানকে আন্তর্জাতিক অবরোধ থেকে প্রভাবমুক্ত রাখতে সহযোগিতা করেছে। খবর অনলাইন বিবিসি’র। ওবামা এক বিবৃতিতে বলেছেন, ইরান ইস্যুতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিল যুক্তরাষ্ট্র। তবে তেহরানের দায়িত্ব ছিল আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে নেয়া। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উত্তেজনা নতুন করে বাড়ার মুহূর্তে এ অবরোধের সিদ্ধান্ত এলো। গত সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছিলেন আন্তর্জাতিকভাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলেও, ইরানের ওপর এর প্রভাব পড়েনি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, জ্বালানি তেল ও অন্য কাঁচামাল রপ্তানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়াতে।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV