Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইলেকটোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: December 15, 2020 | 1:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপে ইলেক্টোরাল কলেজের ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে বিজয়ী হয়েছেন বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

জো বাইডেন বলেন, জনগণের আকাঙ্খার বিজয় হয়েছে। তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে থামিয়ে রাখা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল এবং হুমকিতে ফেলা হয়েছিল। কিন্তু এটা যে প্রানবন্ত, সত্য ও শক্তিশালী তা প্রমাণিত হয়েছে। ৩রা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এখন পর্যন্ত ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি বা তার পক্ষে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক মামলা করা হয়েছে। সেদিকে ইঙ্গিত করে জো বাইডেন বলেছেন, সময় এসেছে সেই অধ্যায়টাকে উল্টে দেয়ার। নিজের রাজ্য দিলাওয়ারে তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি সাধারণ নারী-পুরুষদের প্রশংসা করেন, যারা ধমক উপেক্ষা করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগে ইলেকটোরাল কলেজ ভোটে নিজের বিজয় নিশ্চিত করতে হয় আনুষ্ঠানিকভাবে। ৩রা নভেম্বরের নির্বাচনে জো বাইডেন ৩০৬-২৩২ ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধানে পরাজিত করেন ট্রাম্পকে। ফলে ওইসব ইলেকটোরাল কলেজগুলো সোমবার আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে  জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করেছে।

বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নানা অভিযোগ তুললেও ঐতিহাসিকভাবে আমেরিকানরা কোনো ভুল রায় দেননি। এই দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। আমাদের ঐক্য মজবুত থাকবে। আমি সকল আমেরিকানের প্রেসিডেন্ট, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা দেননি সকলের।‘ এই মহামারি শেষ হোক, আমরা আমাদের অর্থনীতি ফিরিয়ে আনার জন্য একত্রে চেষ্টা করবো। একে অপরের পাশে থাকব সকল অবস্থায়। আমরা নানা স্থান থেকে নানা বিশ্বাস নিয়ে এসে এখন আমরা ঐক্যবদ্ধ আমেরিকান, আরও বলেন জো বাইডেন।

এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে অল্প পরেই তিনি আইন মন্ত্রণালয় থেকে এটর্নি জেনারেল উইলিয়াম বার বিদায় নিচ্ছেন বলে টুইট করেছেন। ট্রাম্প যখন নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করছেন, তখন তার বিপরীতে গিয়ে উইলিয়াম বার বলেছেন, তারা নির্বাচনে ভোট কারচুপির কোনো তথ্যপ্রমাণ পাননি। এ নিয়ে উইলিয়াম বার-এর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব প্রকট হয়। গত সপ্তাহে এ নিয়ে হোয়াইট হাউজে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্যাগ:
Situs Streaming JAV