Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ইসরাফিল আলম, এমপি’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: January 28, 2020 | 6:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে অভিবাসন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের সভাপতি মোঃ ইসরাফিল আলম, এমপি’র নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আজ ২৮ জানুয়ারী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

মোঃ ইসরাফিল আলম, এমপিসহ প্রতিনিধি দল কনস্যুলেটে আগত সেবাপ্রার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোজ খবর নেন। তিনি বলেন, প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন প্রক্রিয়ার উপর কাজ করে যাচ্ছেন। কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি আরো বলেন প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জন সমুহ তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান। জনাব ইসরাফিল আলম যথাযোগ্য মর্যাদায় ‘মুজিব বর্ষ’ পালনসহ বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বাংলাদেশ প্রতিনিধি দলকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন। এসময়, কনসাল জেনারেল নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষ’ পালনের জন্য গৃহীত ব্যাপক কর্মসূচী সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ ভবিষ্যত প্রজন্মের মাঝে সঞ্চারিত করার প্রয়াস অব্যাহত থাকবে।

এ সময় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংসদীয় ককাসের সদস্য এবং সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV