Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ইয়াহুর ৪৫০০০০ পাসওয়ার্ড ফাঁস

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: July 13, 2012 | 4:41 PM

 ডেস্ক: ইয়াহু ভয়েস থেকে ৪ লাখ ৫০ হাজারের বেশি ব্যবহারকারীর নাম ও তাদের গোপন পাসওয়ার্ড চুরি হয়ে গেছে। হ্যাকাররা চুরি করার পর ওইসব পাসওয়ার্ড ও নাম অনলাইনে প্রকাশ করে দিয়েছে। একই ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে আরও অনেক অনলাইন সার্ভিস। যার মধ্যে রয়েছে এন্ড্রোয়েড ফোরাম ও ফর্মসিপ্রং। এই দু’টি সেবাদাতা গ্রাহকদের তৎক্ষণাত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য পরামর্শ দিয়েছে। এসব হ্যাকিংয়ের ঘটনার কোন যোগসূত্র আছে কিনা তা এখনও জানা যায়নি। তবে ইয়াহুর দুর্ঘটনা বেশি মারাত্মক বলে ধারণা করা হচ্ছে। ইয়াহু জানিয়েছে, পাসওয়ার্ড ভেরিফিকেশন করার পর তাদের ৬ লাখের বেশি কন্ট্রিবিউটরের ডাটা শূন্য হয়ে পড়তে পারে। ২০১০ সালের মে মাসে ১০ কোটি ডলারে ‘এসোসিয়েটেড কনটেন্ট’ কিনে নেয় ইয়াহু। তারপর থেকে তারা এটাকে ইয়াহু ভয়েস হিসেবে ব্যবহার করে আসছে। ব্যবহারকারীদের তৈরি করা কনটেন্টগুলোকে অনলাইনে পোস্ট করার জন্যই তারা এ পদ্ধতি বেছে নিয়েছেন। মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV