ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনকের নতুন কমিটির শপথ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রবাসে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের ২০২০ সালের নতুন কমিটির শপথ সম্পন্ন হয়েছে। ৭ জুলাই জ্যাকসন হাইটসের ইটজি রেষ্টুরেন্টে এক অনাড়ম্বব অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহন করেন তারা। প্রধান নির্বাচন কমিশনার সরদার মুজিবুর রহমান (মুজিব) শপথ বাক্য পাঠ করান। তাকে সহযোগিতা করেন, কমিশনের অপর সদস্য আরশাদ আলী ও এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল।
এর আগে সদস্য বিদায়ী সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানায়ে বলেন, বৈশ্বিক মহামারীর কারণে শপথ অনুষ্ঠান বিলম্বিত হয়েছে। এটা সংগঠনের ইতিহাসে ব্যতিক্রম শপথ অনুষ্ঠান। এরপরও আমরা আনন্দিত। আমরা চাই সংগঠনের কল্যাণ। তারা বলেন, নবনির্বাচিত কমিটি সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। নবনির্বাচিত সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান নতুন দায়িত্বের জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠনের কল্যাণে আমরা এক ও অভিন্ন। আমরা চাই সকলের মধ্যে ঐক্য। আমাদের প্রাণপ্রিয় সংগঠনকে ইস্পিত বন্দরে পৌঁছাতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
নবনির্বাচিত সদস্যরা হলেন: সভাপতি আলতাফ হোসেন, সহ সভাপতি সালমান জাহিদ, সাধারন সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ অ্যাঞ্জেল, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ এম রহমান, প্রচার সম্পাদক মো: আমিনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এ.কে.এম. মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক এম,কে মোকতাদের হাসান (শামীম), কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জিয়া, মাসুদ চৌধুরী, মোরশেদ খান শিবলী, আবওয়াবুল চৌধুরী আরবাব।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








