উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করেছে বৃটেন পুলিশ। গোপন নথি প্রকাশ করার অভিযোগে জুলিয়ানকে গ্রেপ্তার করা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেয়া জুলিয়ানকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। জানা গেছে, জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে যত দ্রুতসম্ভব বিচারিক আদালতে হাজির করা হবে।
২০১২ সালের ১৯শে জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে অ্যাসাঞ্জকে এক ধরনের বন্দি জীবনযাপন করতে হয়। ইকুয়েডর দূতাবাসে অবস্থানের সময় কখনই বাইরে বের হতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার এই নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর গোপন তারবার্তা প্রকাশ করে বিশ্বজুড়ে হৈ-চৈ ফেলে দেন। বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কূটনীতিকদের নানা তথ্য ফাঁস হয়ে যায় সেই গোপন তারবার্তাগুলোতে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








