উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যে বাংলাদেশের যোগাযোগমন্ত্রী ও ড. ইউনূস প্রসঙ্গ
বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের সাথে ওয়াশিংটনের গোপন বার্তা গত ৩০ আগস্ট উইকিলিকসে ফাঁস করা হয়। উইকিলিকসে ফাঁস হওয়া তথ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সততা, ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের সাথে যুক্তরাষ্ট্রের দেন দরবারের কথা আলোচনার শীর্ষে উঠে এসেছে।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সম্পর্কে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তার মূল্যায়নে যোগাযোগমন্ত্রীর সততাকে প্রশ্নসাপেক্ষ নির্দেশ করে ওয়াশিংটনকে জানান, এমন এক মন্ত্রীর কাঁধে বাংলাদেশের সড়ক ও রেল যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিরও অনেক অভিযোগ রয়েছে।
অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ওয়াশিংটনে ২০০৯ সালের নভেম্বরে পাঠানো এক তারবার্তায় নোবেলজয়ী ইউনূসকে নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। ওই বার্তার শুরুতে দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিনের ড. ইউনূসের সম্পর্কে বলা হয়- \’নিজ ভূমে কোনো নবীই (প্রফেট) সম্মান পায় না\’। এতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শীতল মনোভাব দেখিয়ে আসছে। ইউনূসের বিষয়টি নিয়ে শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেও কোনো ফল পায়নি বলে ফাঁস হওয়া তারবার্তায় প্রকাশ পেয়েছে।
বার্তায় বলা হয় \’এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ইউনূসের রাজনীতিতে আসার পদক্ষেপও তাদের রুষ্ট হওয়ার কারণ।\’
তারবার্তায় আরও বলা হয়, নিজেকে নিয়ে সরকারের অসন্তোষের বিষয়টি জেনে এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে অনুরোধ করেছিলেন ইউনূস। ওই বছরের ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি তুলেও ধরেন মরিয়ার্টি।
হাসিনার সঙ্গে মরিয়ার্টি দেখা করতে গিয়েছিলেন তার দেশের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মেলানি ভারনারের ঢাকা সফরের বিষয়টি জানাতে। ওই সময়ই ইউনূসের কথা তোলেন তিনি। কিন্তু এতে শীতল প্রতিক্রিয়া পান তিনি। তবে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গ্রামীণ ব্যাংক ও ইউনূসের নিয়ম ভঙ্গের কড়া সমালোচনা করেন বলে তারবার্তায় বলা হয়।
প্রসঙ্গত গত বছর বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখেরও বেশি গোপন বার্তা প্রকাশ করে এ ওয়েবসাইট বিশ্বব্যাপী ঝড় তোলে।সমকাল
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








