Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

উইসনসিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোমায় থাকাকালীন সন্তানের জন্ম, তিন মাস পর হাতে পেলেন

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: February 4, 2021 | 11:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: উইসনসিনের কেলসি টাউনসেন্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোমায় ছিলেন। কোমায় থাকা অবস্থায়ই তিনি জন্ম দেন এক সন্তানের। গত সপ্তাহে জন্মের তিন মাস পর প্রথম লুসি নামের শিশুকন্যাকে দেখতে পেলেন কেলসি। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি ম্যাডিসন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। নিজের শিশু সন্তানকে হাতে নিয়েই কেলসি বলে ওঠেন ‘অসাধারণ’। সম্প্রতি এনবিসি নিউজ তার সাক্ষাৎকার নিয়েছে। এনবিসিকে তিনি বলেন, আমি এই মুহূর্তের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে ছিলাম।
গত বছরের অক্টোবরের শেষদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কেলসি। সেসময় তিনি ছিলেন ৯ মাসের গর্ভবতী। তার কাশি ও নিউমোনিয়া দেখা গিয়েছিল। তার স্বামী ডেরেক টাউনসেন্ড জানান, এরপরই তাকে বাসা থেকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কোমায় ছিলেন কেলসি। কোমায় থাকা অবস্থায়ই লুসিকে জন্ম দেন তিনি। লুসির জন্মের পর তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে পরে কেলসির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে তাকে ম্যাডিসনের হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডেরেক জানান, হাসপাতালের চিকিৎসকরা অনেকবার আমাকে জানিয়েছেন যে কেলসিকে হয়তো আর ফিরিয়ে আনা যাবে না। ডিসেম্বরের দিকে চিকিৎসকরা বলেন, কেলসিকে বাঁচাতে হলে তার ফুসফুস ট্রান্সপ্লান্ট করতে হবে। এর কয়েক দিন পরে বড়দিনের দিন ডেরেক কেলসিকে ট্রান্সপ্লান্টের কথা জানান। এরপরই অনেকটা বিস্ময়করভাবে কেলসির ফুসফুসের উন্নতি হতে থাকে। জানুয়ারির মাঝামাঝি সময়ে তাকে আইসিইউ থেকে বাইরে আনা হয়। এরপরে আর তাকে ট্রান্সপ্লান্ট করতে হয়নি। কীভাবে তার ফুসফুস আবারো সুস্থ হয়ে উঠলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসক ড্যানিয়েল পি. ম্যাককার্থি।
এরপর গত ২৭শে জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান কেলসি। তবে তাকে এখনো অক্সিজেন নিতে হয়। কেলসির এই বেঁচে থাকার আকাঙ্খা তাদের পুরো পরিবারকে শক্তি যোগাচ্ছে, বলেন ডেরেক।

ট্যাগ:
Situs Streaming JAV