Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকায় আগামীকাল রবিবার ঈদ, অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০ টার মধ্যে

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: August 18, 2012 | 2:38 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক :

ঈদের চাঁদ দেখা নিয়ে আনন্দময় টেনশনে কেটে যাবে আজ শনিবার পুরোদিন। সূর্য অস্ত যাওয়ার পর সবার দৃষ্টি থাকবে পশ্চিমাকাশে। শাওয়ালের চাঁদ দেখা গেলে রাতকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের উত্তেজনার কমতি থাকবে না। রাত পোহালেই যে কাল খুশির ঈদ। উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১৯ আগস্ট রোববার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে শুক্রবার শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুত্র জানায়, শুক্রবার উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার ১৮ আগস্ট হবে রমজান মাসের শেষ দিন। আর রোববার ১৯ আগস্ট হবে শাওয়াল মাসের প্রথম দিন।এবছর রোজা হবে ত্রিশটি। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্য ও উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং হচ্ছে।

‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অভুতপূর্ব সৃষ্টি এই গানটি সবাই একবার হলেও গুন গুন করে গেয়ে উঠবে।

ঈদ-উল-ফিতর আরবী শব্দ। বাংলায় এর অর্থ আনন্দ-উত্সব ও খুশি। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। ঈদের চাঁদ পশ্চিম আকাশে দেখার পর ছোট-বড়, ধনী-গরিব, নির্বিশেষে সকল মুসলমানের অন্তর আনন্দে ভরে ওঠে। রাতে বাসা-বাড়িতে মহিলারা ঈদের সকালের নাস্তাসহ রান্না ও ঘর সাজানোর কাজে ব্যস্ত সময় কাটান। আবার অনেকেই ছোটেন বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা করতে।

উত্তর আমেরিকায় এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভাল থাকলে অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে। নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামাতের সময় সূচি : সকাল সাড়ে ৮টায় নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের উইলিয়াম ব্রীগ রসভর ওভাল পার্কে জামায়াত, পার্কচেস্টার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টা, সকাল সাড়ে ৯ টা এবং সকাল সাড়ে ১০ টায় ৩ টি জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯ টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাইস্কুল মাঠে, একই সময়ে জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের সামনের জামায়াত, এস্টোরিয়ার শাহজালাল মসজিদের জামায়াত, আল আমিন মসজিদের জামায়াত অনুষ্ঠিত হবে। উডসাইড বায়তুল জান্না মসজিদে তিনটি জামাত হবে যথা ক্রমে ৮টা, ৯টা এবং ১০টায়। ম্যানহাটন আসসাফা ইসলামিক সেন্টার ডাউন টাউন ম্যানহাটন সারা ডি রুজভেল্ট পার্কে (কর্নার অব ইষ্ট হিউষ্টন ষ্ট্রীট)সকাল ৯টায়, ব্রঙ্কস মসজিদ আল কোবা ১২১৫ গ্রান্ডভিউ প্যালেস (বিটুইন ইষ্ট ১৬৮ ষ্ট্রীট এবং ইষ্ট১৬৭ ষ্ট্রীট)। ব্রঙ্কস দুটি জামাত হবে ৮,৩০টা এবং ৯,৩০টায়। ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার(৯৫-০১২৪ এভেনিউ, ইষ্ট এলমাহষ্ট) এ গারমান প্লে গ্রাউন্ড এ, ২৫ এভেনিউ ৮৪ ও ৮৫ ষ্ট্রীট সকাল ৯টায়। জ্যাকসন হাইটস্ ঈদগাঁ ৭২ ষ্ট্রীট ব্রডওয়ে মোহাম্মাদি সেন্টারে ঈদের জামাত শুরু হবে ১০টায়।

জ্যামাইকা দারুল সালাম মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্টিত হবে প্রথম জামাত ৮টা, ৯টা ও শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্হা করা হবে ১০টায়। ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের একটি জামাত অনুষ্টিত হবে সকাল ৮:৩০টায়। ব্রুকলীন বায়তুল জান্নাহ মসজিদের ঈদের জামাত হবে এভিনিউ সি-র উপরে (ইষ্ট সেকেন্ড ও ম্যাকডোনাল্ড এভিনিউর মাঝে) সকাল ৯ টায়। মসজিদ আবু হোয়ারয়ার উদ্যেগে ঈদের জামাত খোলা মাঠে(৭৭-৭৮ ষ্ট্রীট ও নর্দান বুলুভার্ড)এ অনুষ্টিত হবে সকাল ৯টায়। ওজনপার্কের আল-আমান মসজিদ খোলা মাঠে (গ্রীনমোর ও পিটকিন এভিনিউ) এ অনুষ্টিত হবে সকাল ৮:৩০ টায়। ম্যানহাটনের মদিনা মসজিদে ঈদের একটি জামাত সকাল ৮:৩০টায় ওপেন রোড পার্কে(১১ষ্টীট বিটুইন এভিনিউ এন্ড ফাষ্ট এভিনিউ)।জ্যামাইকা মসজিদ-ওমর বিন আব্দেল আজিজ ৮৮-২৯,১৬১ ষ্ট্রীটে ঈদের জামাত শুরু হবে । এলমহাষ্ট মুসলিম সেন্টারের (বায়তুর রিদওয়ান) ব্যবস্হাপনায় এলমহাষ্ট হাসপাতালের সামনে পর্কের খোলা মাঠে (৭৯ স্ট্রীট উডসাইড এভিনিউ সকাল ৯:০০টায়)অনুষ্টিত হবে। জ্যামাইকা হাজী ক্যাম্প মসজিদে দুটি জামাত হবে প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯ টায়। আমেরিকা মুসলিমন সেন্টার মসজিদ দাওয়ার(১৭৯-১৩ জ্যামাইকা এভিনিউ) ঈদের একটি জামাত হবে সকাল ৯ টায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা।                 -সম্পাদক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV