Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফ্লোরিডার ফোর্টলডারডেলে শুক্রবার থেকে বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ফোবানার ৩ দিন ব্যাপি ‘বাংলাদেশ সম্মেলন’

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: September 1, 2012 | 4:05 PM

মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন : উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পের মধ্য দিয়ে বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৬ তম বাংলাদেশ সম্মেলন শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে স্থানীয় সময় ৩১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্টলডারডেলে কনভেনশন সেন্টারে বিপুল সংখ্যক বাংলাদেশীর অংশ গ্রহণে শুরু হয়েছে এ সম্মেলন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর তিনদিন ব্যাপি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্স ইউনিভাসিটির ভাইস চ্যান্সেলর কবি ড. মুহাম্মদ সামাদ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাপী সমাদৃত সমাজকর্মী সেন্টার ফর রিহেবিলিটেশন অব দ্য প্যারালাইজড এর প্রতিষ্ঠাতা ভ্যালরী এ টেইলর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ওয়াকিল আহমদ, ভয়েস অব আমেরিকার রোকেয়া হায়দার ও ভয়েস অব আমেরিকার বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আনিস আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়পরপার্সন বেদারুল ইসলাম বাবলা, ২৬তম ফোবান সম্মেলনের কনভেনার আতিকুর রহমান, সদস্য সচিব মুজিব উদ্দিন, প্রধান উপদেষ্টা শামীম জী খান, চীফ কন্সেলন নুরুল মোমেন, মীর চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি কবি ড. মুহাম্মদ সামাদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গর্ব করার মতো রয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য। আমরা আমাদের শেকড়কে যেন ভুলে না যাই। তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বেদারুল ইসলাম বাবলা বলেন, প্রবাসে সহনশীলতা ও ঐক্যের বিকল্প নেই। সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে একটি সুন্দর, শক্তিশালী কমিউনিটি ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে দিক নির্দেশনা দেবে। ফ্লোরিডার ফোর্ট লডারডেল শহরের ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে ২৬তম ফোবানা সম্মেলনের জমজমাট উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত নৃত্যদল রিদম, ফ্লোরিডা প্রবাসী শিল্পী নওরিন, ফোবানা ইউথ ফোরাম, আলিফ, জুয়েল এবং নিউইয়র্ক থেকে আগত শিল্পী তাজুল ইমাম মধ্যরাত পর্যন্ত উপস্থিত দর্শকদেরকে নাচে গানে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা সহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনা ছিল মনে রাখার মতো। দর্শকরা তন্ময় হয়ে উপভোগ করেন আকর্ষণীয় এসব পরিবেশনা। বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে যোগদান করেন।   অনুষ্ঠানের শুরুতেই সম্মেলনে আগত অতিথিদের সম্মানে ডিনার পরিবেশিত হয়। ফ্লোরিডার ফোর্ট লডারডেল শহরের ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারের ২৬তম ফোবানা সম্মেলনে উপলক্ষে বের করা হয় বিশেষ ম্যাগাজিন ”ফোবানা ২০১২”। এ সম্মেলনের আহবায়ক আতিকুর রহমান জানিয়েছেন, সম্মেলনে সঙ্গীত পরিবেশনের জন্যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা এসেছেন আমেরিকা এবং কানাডার বিভিন্ন সিটি থেকে ৪২ টিরও অধিক সংগঠনের প্রতিনিধিরা বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন। ফোবানার ২৬ তম বাংলাদেশ সম্মেলন কে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রাখা হয়েছে নানা কর্মসূচি। বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে যোগদান করেন।   সম্মেলন মঞ্চের পাশেই বই, শাড়ী-কাপড়, গয়না, খাবার, রিয়েল এস্টেট সহ বেশ কটি স্টল বসে। ৩১ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ বছর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পে ফোবানা (বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) এর যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, একই দিন ফ্লোরিডার অরল্যান্ডো কিসিমি ওয়ার্ল্ডগেট কনভেনশন সেন্টারে  এবং ম্যাসাচুসেটসের বোস্টনে উদ্বোধন করা হয়েছে ফোবানা সম্মেলনের। অন্যদিকে কানাডার টরেন্টোতে আয়োজন করা হয়েছে আরেকটি ফোবানা সম্মেলন।

২৬তম ফোবানা সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য নিউইয়র্কের একুশে টেলিভিশন টীম এখন ফ্লোরিডার ফোর্ট লডারডেল

বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৬ তম বাংলাদেশ  সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য এখন ফ্লোরিডা অবস্থান করছেন একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের চীফ কো-অর্ডিনেটর দেওয়ান বজলু ও একুশে টেলিভিশন নিউইয়র্ক অফিসের রিজিওনাল চীফ রিপোর্টার এবং ইউএসএনিউজ অনলাইন এর সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV