উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২০ হবে ফ্লোরিডায়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা: আগামী ২০২০ সালে পুনরায় শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন আয়োজন করা হবে ফ্লোরিডায়। বিগত সময়ের আয়োজকবৃন্দের টেলিকনফারেন্সে এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যারা এক সময়ের উদ্যোক্তা ছিলেন তারা দীর্ঘকাল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের আয়োজন থেকে বিরত থাকার এবং উৎসাহী না হওয়ায় আগ্রহী আয়োজকবৃন্দ পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং টেলিকনফারেন্সের মাধ্যমে এডহক কমিটি গঠন করে।
বিগত উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের (ফ্লোরিডা) আহ্বায়ক আতিকুর রহমান আতিককে বর্তমান আহ্বায়ক এবং উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের এককালীন লস এঞ্জেলেসের সদস্য সচিব কাজী মশহুরুল হুদাকে বর্তমান এডহক কমিটির সদস্য সচিব করে পুনরায় উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনকে চালু করার দায়িত্ব নেয়।পরবর্তীতে পূর্ণাঙ্গ এডহক কমিটির নাম ঘোষণা করা হবে বলে এডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জানিয়েছেন।
একই সঙ্গে ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকা সহিত্য সম্মেলন ২০২০ আগামীতে হওয়ার কথা ঘোষণা করা হয়। এ বিষয়ে আলাপ আলোচনার জন্য বর্তমান এডহক কমিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান হয়েছে। উল্লেখ, উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন বিগত ৫ বছর যাবত হয়নি। গত ২০১৪ তে নিউইয়র্কে সর্ব শেষ সম্মেলন হয়েছিল।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








