Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২৭ ও ২৮ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: January 19, 2021 | 3:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক, ফ্লোরিডা : দুই দিন ব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ আগামী ২৭ ও ২৮ মার্চ (শনি ও রবিবার) অনুষ্ঠিত হবে। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব কাজী মশহুরুল হুদা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

সভাপতি আতিকুর রহমান বলেন, গত ১৪ ও ১৫ মার্চ ২০২০ সালে ফ্লোরিডায় দুইদিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২০ হওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু করোনার কারনে আমরা তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ২০২১ সালে ভার্চুয়ালি এ আয়োজন করতে যাচ্ছি। আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা। সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা জানান, ভার্চুয়ালি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ শুধু মাত্র উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর ব্যাপ্তী থাকবে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন হিসেবে। ভারত, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়ার বাংলা সাহিত্য চর্চ্চার গুণীজনদের অংশগ্রহণ থাকবে দুইদিন ব্যাপী সম্মেলনে। তিনি বলেন, যারা আগ্রহী তারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর কানাডার প্রতিনিধি হচ্ছেন- সেলিম চৌধুরী। ‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’ হচ্ছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর শ্লোগান। এছাড়া সম্মেলন কমিটির কার্যকরী সদস্য তাজুল ইমাম, সাইদুর রব, গোলাম ফারুক ভূইয়া, রেহান রেজা, ডিউক খান, শিব্বীর আহমেদ, আকবর হায়দার কিরণ, চিত্রা সুলতানা, মৌমধুবন্তি প্রমুখ। মিডিয়া পার্টনার টাইম ২৪ এবং কো পার্টনার চ্যানেল ৫২ ও কবির কিরন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV