উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে রাজবাড়ী ডিস্টিক্ট এসোসিয়েশন ইউএসএ’র চড়াইভাতি অনুষ্ঠিত
Picnic_Rajbari_District_
YouTube http://youtu.be/3QAMFCSoQmY http://www.youtube.com/watch?
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ১৫ জুন নিউইয়র্কে রাজবাড়ী ডিস্টিক্ট এসোসিয়েশন ইউএসএ’র চড়াইভাতি (বনভোজন) অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত রাজবাড়ী জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা দিনভর লংআইল্যান্ডের সানকেন মেডো পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে। রাজবাড়ী ডিস্টিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক কাজী জিয়া হায়দারের পরিচালনায় এবং সভাপতি আনোয়ার জাহিদ বজলুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুল লতিফ বিশ্বাস, মেসের উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, এখানে বসবাসকারি সকল বাংলাদেশি ভাইবোনেরা একটি পরিবারের মত। বনভোজনের বিশেষ আর্কষন ছিল সাদা ভাত আর পোলাও-এর সাথে নানা পদের মজাদার তরকারি। মেলার বাড়তি আনন্দের জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








