Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: April 17, 2012 | 12:14 PM

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ওয়াশিংটনস্থ  বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ১৪ এপ্রিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বৎসর পূর্তি উপলক্ষে দূতাবাস কর্তৃক গৃহীত অনুষ্ঠানমালারও অংশ। আমেরিকায় সফররত মাননীয় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি. উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এছাড়াও  সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস পরিবারের সদস্য এবং ওয়াশিংটনস্থ প্রবাসী বাঙালী শিল্পীগণ কোরাসে ঐতিহ্যবাহী বর্ষবরণের গান ‘‘এসো হে বৈশাখ, এসো এসো,’’ ও দেশাত¦বোধক গান পরিবেশন করে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রদূত কাদের তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, নতুন বছর যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের সকল দেশে বসবাসরত বাঙালীদের এবং স¦দেশে তাদের নিকটজনদের জীবনে আরও সমৃদ্ধি নিয়ে আসবে। পহেলা বৈশাখকে বাংলা দিনপঞ্জীর একটি অত্যন্ত আবেগঘন দিবস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ দিনটি আমাদের জীবনে নতুন স¤ভাবনার বার্তাবহনকারী দিনস¦রূপ। রাষ্ট্রদূত কাদের আশা প্রকাশ করেন, বাংলাদেশ দূতাবাসসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিনè স্থানে পহেলা বৈশাখ উদ্যাপনের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বেড়ে উঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির বিভিনè দিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারব।

বাংলাদেশ দূতাবাস এ বৎসর প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গড়ে উঠা চারটি সংগঠনকে যুক্তরাষ্ট্রে বাঙ্গালী সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার বিশেষ অবদানস¦রূপ স¦ীকৃতি প্রদান করেছে। এ সংগঠনগুলো হলো, একতারা ঃ বাংলা লোকসঙ্গীতকে প্রসারিত করার জন্য, দৃষ্টিপাত ডিসিঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রচারণা করার জন্য এবং বিসিসিডিআই-বাংলা স্কুলঃ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা ভাষা শিক্ষা দেয়ার জন্য। উক্ত সংগঠনগুলোকে রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রত্যয়নপত্র ও বিজয়ের ৪০ বৎসর স¥ারকমুদ্রা প্রদান করেন। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী  নাগরিক,  ব্যবসায়ী, সাংবাদিক এবং বিদেশী নাগরিক উপস্থিত থেকে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV