Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের এমডি মনোনয়ন করুক- মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: August 13, 2012 | 2:00 PM

Details

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি ঋণগ্রহীতাদের ওপরই ছেড়ে দেয়ার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। একই সঙ্গে পদ্মা সেতু নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ শেষে রাষ্ট্রদূত  মজীনা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র চায় ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  মনোনয়ন করুক। তিনি বলেন, ইতিপূর্বে গ্রামীণ ব্যাংকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে সেটাও অর্থমন্ত্রীকে জানানো হয়েছে। বিশ্বব্যাপী গ্রামীণ ব্যাংকের একটি পরিচিতি রয়েছে উল্লেখ করে মজীনা বলেন, এই ব্যাংকের টেকসই উন্নয়নের লক্ষ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া উচিত। সেইসঙ্গে এর একটি স্বতন্ত্র পরিচালনা বোর্ড থাকা উচিত যেখানে ঋণগ্রহীতারাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনোনয়ন দেবেন।

পদ্মা সেতু প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতুর বিষয়ে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে। আশা করি, এর একটি সমাধান বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় আগামীতে বাংলাদেশ এশিয়ার উদীয়মান অর্থনীতি হিসাবে আবির্ভূত হোক এবং বাংলাদেশের বিভিন্ন পণ্যের (তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, পাট, চামড়াজাত পণ্য) রফতানি আরো বা?ড়ুক।

অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা নিয়েও রাষ্ট্রদূতের কথা হয়। কিছু তথ্যে অর্থমন্ত্রী দ্বিমত পোষণ করেন। যেমন: বাংলাদেশে শিশু মৃত্যুহার ৪১ শতাংশ উল্লেখ করলে অর্থমন্ত্রী তা সঠিক নয় বলে মন্তব্য করেন।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV