এইচএসবিসি ব্যাংকের যুক্তরাষ্ট্র শাখার মাধ্যমে বাংলাদেশে জঙ্গি ‘অর্থায়ন’!

অনলাইনডেস্ক : এইচএসবিসি ব্যাংকের যুক্তরাষ্ট্র শাখা থেকে বাংলাদেশে এমন কিছু ব্যাংকে অর্থ পাঠানো হয়েছে, যারা জঙ্গি সংগঠনে তহবিল যুগিয়েছে বলে মনে করে মার্কিন সিনেট। খবর আলজাজিরা।
মার্কিন সিনেট উপ কমিটির এক তদন্তের ভিত্তিতে আজ মঙ্গলবার আলজাজিরা অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এইচএসবিসির শিথিল নিয়ন্ত্রণ ব্যবস্থার সুযোগ নিয়ে মেক্সিকোর মাদকচক্রগুলো যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে কোটি কোটি ডলার পাচার করেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনে অর্থ জোগানোর অভিযোগ থাকলেও এইচএসবিসি এসব ব্যাংককে আর্থিক সেবা দিয়েছে। কেবল বাংলাদেশ নয়, সৌদি আরবের কিছু ব্যাংককেও এইচএসবিসি একই ধরনের সেবা দিয়েছে। সিনেট কমিটি বলছে, এইচএসবিসির তদারক ব্যবস্থা যথাযথ না হওয়ায় দীর্ঘ সাত বছর ধরে ব্যাংকটির মাধ্যমে মুদ্রা পাচার হয়ে আসছে। মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান থেকে মুনাফা এইচএসবিসির মার্কিন ব্যাংক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে পাচার করা হয়েছে। সিনেটের উপ কমিটি জানিয়েছে, লন্ডনভিত্তিক ব্যাংকটির সমস্যা চিহ্নিত করার দুর্বল প্রক্রিয়া সম্পর্কে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা অবগত থাকলেও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এই উপ কমিটির চেয়ারম্যান সিনেটর কার্ল লেভিন সাংবাদিকদের বলেন, মার্কিন অর্থ ব্যবস্থায় ঢোকার পথ হিসেবে এইচএসবিসির যুক্তরাষ্ট্রের শাখাকে কাজে লাগানো হয়েছে। এই ব্যাংকে অর্থ পাচারের ওপর কড়া নিয়ন্ত্রণ না থাকায় তাদের যুক্তরাষ্ট্রের শাখাগুলোতে মেক্সিকোর মাদকচক্রের অর্থ এবং আরো কিছু সন্দেহজনক তহবিল এসেছে। মাদকচক্রগুলো এইচএসবিসি ব্যাংকের মার্কিন শাখা দিয়ে ২০০২ সাল থেকে ২০০৯ সাল এভাবে অর্থ পাচার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এইচএসবিসি এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের ‘দুর্বলতার’ জন্য শুনানিতে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। বিবৃতিতে এইসএসবিসি দাবি করেছে, অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত আইনগুলো আরো জোরালোভাবে অনুসরণের জন্য গত বছর ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের ৮০টি দেশে এইচএসবিসি গত বছর আয় করেছে ১ হাজার ৬৮০ কোটি ডলার।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








