Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

একদিনেই বড় অঙ্কের অনুদান সংগ্রহ : ঘুরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মিট রমনি

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: September 24, 2012 | 12:18 AM

 ডেস্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে একদিনে কয়েক লাখ ডলার অনুদান সংগ্রহ করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মিট রমনি। শনিবার দুটি অনুষ্ঠান থেকে এ বিপুল অর্থ সংগ্রহ করে রমনির প্রচার শিবির। খবর রয়টার্স। ক্যালিফোর্নিয়ার ডেল মার এলাকার গ্র্যান্ড ডেল মার রিসোর্ট হোটেলে আয়োজিত প্রথম তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে যোগ দেয় ৬৫০ জনের বেশি রিপাবলিকান সমর্থক। রমনির ৪০ মিনিটের বক্তব্য শুনতে তারা এক হাজার থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত তহবিলে দান করেন। রমনির সঙ্গে ছবিও তোলেন তারা। এ অনুষ্ঠানে রমনির প্রচার শিবিরের অর্থ কমিটির চেয়ারম্যান স্পেনসার জেউইক সমর্থকদের আশ্বস্ত করে বলেন তাদের দেওয়া অর্থ যথাযথভাবেই ব্যয় করা হবে। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয় আরও বেশি টেলিভিশন বিজ্ঞাপন দেওয়ার কথাও জানান তিনি। বেভারলি হিলটনে আয়োজিত শনিবারের দ্বিতীয় অনুষ্ঠানে ৬০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করে রমনি শিবির। ওই অনুষ্ঠানে এক হাজার, ১৫ হাজার ও ৫০ হাজার ডলার মূল্যের প্রায় দেড় হাজার টিকিট বিক্রি হয়। এসব অনুষ্ঠানে রমনির সঙ্গে মঞ্চে তার বড় ছেলে ম্যাট রমনিও উপস্থিত ছিলেন। গতকাল রোববার রমনির ডেনভারে একটি র‌্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী মঙ্গল ও বুধবার ওহিয়োতে বাসযোগে তার সফর করার কথা রয়েছে। সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV