একদিন পেছাল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) বঙ্গবন্ধু-১। তবে বাড়ল অপেক্ষার প্রহর। শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের নতুন সময় ঠিক করা হয়েছে বলে স্পেসএক্সের ওয়েবসাইটের সরাসরি সম্প্রচারে বলা হয়েছে।
স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রথমে সময় নির্ধারণ করা হয়েছিল যুক্তরাষ্ট্র সময় ৪টা ১২ মিনিট (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১২ মিনিট)।
পরির্বতে আবহাওয়াগত কারণে স্থানীয় সময় ৫টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৭ মিনিট) সময় নির্ধারণ করা হলেও কারিগরি ত্রুটির কারণে আজ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়নি। উৎক্ষেপণ অনুষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে বিটিভি সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, গত ৪ মে ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে নতুন এই রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও ফ্লোরিডায় ‘ইরমা’ ঝড় এবং প্রতিকূল আবহাওয়াজনিত কারণে কয়েক দফা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








