Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের প্রতিষ্ঠা বাষির্কী : শরীয়ত বয়াতীর মুক্তি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: January 27, 2020 | 1:43 AM

সনজীবন কুমার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভা থেকে গ্রেপ্তাারকৃত শরীয়ত বয়াতীর মুক্তি, ৭২-এর সংবিধান পূণঃপ্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী, জঙ্গী ও মৌলবাদ মুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবী জানানো হয়।
গত ২৬ জানুয়ারী স্থানীয় সময় সন্ধে সাতটায় জ্যামাইকার একটি মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক স্বিকৃতি বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইর্য়ক শাখার সহ-সভাপতি মনির হোসেন।

শুরুতেই শহীদ জননী জাহানারা ইমাম, প্রতীতি দেবী, অধ্যাপক অজয় রায়, ফাতেমা কবীর ডানা, সৈয়দা রহিমা বেগম ও বীণাপানী রায়ের স্মরণে কিছুুক্ষণ নিরবতা পালনের পর আলোচনায় অংশ নেন মুক্তিযাদ্ধা সংহতী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচীব গোলাম মোস্তফা মেরাজ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, কবি হাসনাত আল আব্দুলল্লাহ, সংস্কৃতি কর্মী গোপাল স্যানাল, সাংবাদিক নিনি ওয়াহেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক শাখার সহ-সভাপতি শফি চৌধুরী হারুন, মোঃ খসরু, জহিরুল ইসলাম টুকু প্রমূখ।
বক্তরা গ্রেপ্তাারকৃত শরীয়ত বয়াতীর মুক্তির দাবী জানিয়ে বলেন, পাকিস্থানি সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক শাসন ব্যবস্থা ভেঙে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই ভূখন্ডে লাখো মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন। এদেশ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে গান ও সুর ওতপ্রোতভাবে জড়িত। এই দেশে শিল্পী সমাজের আঘাত দেওয়ার অভিযোগে একজন শিল্পীকে মামলা ও গ্রেফতারের মুখোমুখি করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অবিলম্বে শরীয়ত বয়াতির নিঃশর্ত মুক্তিসহ মুক্তবুদ্ধি চর্চার ওপর থেকে সকল বাধা অপসারণ করা হোক।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV