একুশে টেলিভিশনের উপদেষ্টা বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর নেই
বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী আর নেই। ৭৩ বছর বয়সে গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুসংবাদে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নাট্যাঙ্গনের অনেকেই ছুটে আসেন শমরিতা হাসপাতালে। আজ সকাল ১০টায় বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব’র মরদেহ তার সর্বশেষ কর্মস্থল একুশে টেলিভিশন ভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে রাখা হবে। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দুপুর ২টা ৩০মিনিটে আতিকুল হক চৌধুরীর মরদেহ বিটিভিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর বিকেল ৪টায় তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবি কবরস্তানে দাফন করা হবে। আতিকুল হক চৌধুরী দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সার, ডায়বেটিস ও কিডনী রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৫ই জুন শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল চৌধুরী বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রমের প্রসিদ্ধ জমিদার বাড়ির সন্তান। ১৯৩১ সালের ১৫ই ডিসেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু। এরপর পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয়ের মত বহু নন্দিত লেখকের গল্প উপন্যাস তিনি সার্থকভাবে নাট্যরূপ দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার রচিত ও প্রযোজিত কালজয়ী নাটকের মধ্যে ‘বাবার কলম কোথায়’, ‘দূরবিন দিয়ে দেখুন’, ‘সার্কাস দেখুন’, ‘নীল নকশার নকশার সন্ধানে’, ‘নিঝুম দ্বীপের সন্ধানে’, ‘মামার বালিশ কোথায়’ উল্লেখযোগ্য। আতিকুল হক চৌধুরীর স্ত্রী জোহরা বেগম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








