Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

একুশে টেলিভিশনের টক শো’র সঞ্চালক-আলোচককে হাইকোর্টে তলব

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: August 10, 2011 | 2:08 PM

ইউএসএনিউজ ডেস্ক:একুশে টেলিভিশনের টক শো ‘একুশের রাত’ এ আদালত নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য  করায় অনুষ্ঠানের দুজন আলোচক ও সঞ্চালককে তলব করেছে হাইকোর্ট। আলোচকদ্বয় হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক হলে অঞ্জন রায়। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে তাদের তলবের আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ  হোসেন সাংবাদিকদের বলেন, একুশের রাতে বিচারকদের সম্পর্কে কটূক্তি করা  হয়েছে। মুফতি আমিনীর মামলার শুনানি নিয়ে বলা হয়েছে, বিচারপতিরা নদীর রচনা  লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেছেন। তিন জনকে ১৮ অগাস্ট আদালতে হাজির হয়ে তাদের মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
ট্যাগ:
Situs Streaming JAV