একুশে টেলিভিশনের সমপ্রচার বন্ধের প্রস্তাব দিয়েছিলেন সরকারি দলের সংসদ সদস্য

সংসদ রিপোর্টার: অনিয়মের অভিযোগ তুলে একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধের প্রস্তাব করেছেন সরকারি দলের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। তবে তার এই প্রস্তাব অনুমোদন করেনি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, চাইলেই একটি বেসরকারি টিভি’র সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়। তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়েছে, কমিটির বৈঠকে একুশে টিভি’র সম্প্রচার বন্ধের প্রস্তাব করেন সুকুমার রঞ্জন ঘোষ। জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার কনসার্নড্। চ্যানেলটির অর্থনৈতিক অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজের জন্য ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বর্তমানে মামলা চলছে। তিনি বলেন, একটি বেসরকারি চ্যানেলকে ইচ্ছা করলেই বন্ধ করে দেয়া সম্ভব নয়। তবে যথাযথ আইন ও বিধি-বিধানের মধ্য দিয়েই সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা হচ্ছে। এরপর সুকুমার রঞ্জন ঘোষ বলেন, অনেক প্রক্রিয়ার মাধ্যমেই এটির সম্প্রচার কার্যক্রম বন্ধ রাখা যেতে পারে। তবে তার প্রস্তাবের সঙ্গে অন্যরা একমত হননি। এসময় তিনি চলচ্চিত্র অনুদান কমিটিতে তাকে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কমিটির সদস্য বিএম মোজাম্মেল হকও সমালোচনা করেন। এ প্রসঙ্গে সুকুমার রঞ্জন ঘোষ গতকাল মানবজমিনকে বলেন, কোন চ্যানেল বন্ধের প্রস্তাব তিনি করেননি। বরং সমপ্রচার নীতিমালা নিয়ে মতামত তুলে ধরেছেন। বিষয়টি সংসদের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে জানানো হলে তিনি বলেন, এটা আমার জানা নেই। কার্যবিবরণীটা দেখে পরে এ বিষয়ে আমার মতামত দেয়া হবে। এদিকে গতকাল কমিটির বৈঠক থাকলেও এ নিয়ে কোন আলোচনা হয়নি বলে তিনি দাবি করেন। একেএম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বিএম মোজাম্মেল হক এবং আনিছুল ইসলাম মণ্ডল অংশ নেন। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








