Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মনসুর খান আর নেই, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দোয়া প্রার্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: October 1, 2014 | 4:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ এবং নিউইয়র্কে স্বনাম খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘খান’স টিউটোরিয়াল’র কর্ণধার ড. মনসুর খান আর নেই। তিনি ১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কের লং আইল্যান্ডে নর্থশোর ইউনিভার্সিটি হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহে রাজেউন) করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। চট্টগ্রামের সন্তান ড. মনসুর খান বেশ ক’বছর যাবত বোনম্যারো ক্যান্সারে ভূগছিলেন। তিনি একমাত্র পুত্র ডা. ইভান খান এবং স্ত্রী নাইমা খানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা নিউইয়র্ক সময় বুধবার বাদ মাগরিব কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স সম্পন্নকারী ড. খান নিউইয়র্কে আসেন নব্বইয়ের দশকে। ১৯৯৪ সালে তিনি খান’স টিউটোরিয়াল প্রতিষ্ঠা করেন। নিউইয়র্কে খান’স টিউটোরিয়াল অল্প সময়ের মধ্যে সকল অভিবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে এর ১০টি শাখা রয়েছে। গত ২০ বছরে খান’স টিউটোরিয়ালে কোর্স গ্রহণকারী ৩ হাজারের অধিক বাংলাদেশী ছাত্র-ছাত্রী যুক্তরাষ্ট্রের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। নতুন অভিবাসী সমাজের প্রজন্মকে শিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্যে ওয়ালস্ট্রীট জার্নাল, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বখ্যাত বিভিন্ন মিডিয়া মৃদুভাষী ড. মনসুর খানের প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করে।
ড. খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। ড. মোমেন বলেন, শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্তেও বছরখানেক আগে পর্যন্ত ড. খান জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুর খানের রূহের মাগফেরাত কামনায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দোয়া প্রার্থনা
সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুর খানের রূহের মাগফেরাত কামনায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন। প্রসঙ্গত উল্লেখ্য ড. মনসুর খান নিউইয়র্কের স্থানীয় সময় ১লা অক্টোবর বুধবার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডে নর্থশোর ইউনিভার্সিটি হাসপাতালে অসুস্থতাজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ……রাজেউন)।
স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন আলোচনায় বলেন, ড. মনসুর খান ছিলেন সমাজের নীরব ও একনিষ্ঠ কর্মী। ১৯৯৪ সালে তিনি খান’স টিউটোরিয়াল প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বাঙালী ছেলেমেয়েদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন এবং যুক্তরাষ্ট্রে মূলধারার ছেলে মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেন।
মরহুম ড. মনসুর খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV