Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

এনওয়াইপিডির সেঞ্চুরিয়ান এওয়ার্ডে ভূষিত দুই বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: February 15, 2020 | 12:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টের মর্যাদাপূর্ণ ‘সেঞ্চুরিয়ান’ পুরস্কারে ভূষিত হয়েছেন এনওয়াইপিডির বাংলাদেশি-আমেরিকান সার্জেট ফজিলাতুন নিসা ও অফিসার সাগর আলম। নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার ডারমোট শিয়া গত ১০ ফেব্রæয়ারি বিকাল ৩টায় পুলিশ হেডকোয়ার্টার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ‘সেঞ্চুরিয়ান এওয়ার্ড’ নামে ওই মর্যাদাপূর্ণ এই পুরস্কার তাদের হাতে তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার বেঞ্জামিন টাকার, চিফ অফ ডিপার্টমেন্ট ট্রেন্স মোনাহন, সেঞ্চুরিয়ান ফাউন্ডেশন কর্মকর্তারা। দুই অফিসারের মধ্যে ফজিলাতুন নিসা নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম নারী সার্জেন্ট। একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে বিশেষ কাউন্সিলিং এর মাধ্যমে আত্মহত্যা থেকে ফিরিয়ে আনার জন্য সার্জেন্ট ফজিলাতুন নিসাকে এওয়ার্ড প্রদান করা হয় । আর অফিসার আলমকে সম্মাননা প্রদান করা হয় তিন সপ্তাহের এক শিশুকে গলায় খাবার আটকে গিয়ে দমবন্ধ হওয়া থেকে (চোকিং) রক্ষা করার জন্য।
নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ৩৫ হাজার অফিসারের মধ্যে নগরবাসীর প্রতি বিস্ময়কর, মমতাপূর্ণ ও আন্তরিক সেবা প্রদানের জন্য ৫১ জন অফিসারকে বিশেষ এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
নিউইয়র্ক পুলিশে কর্মরত তিন শতাধিক বাংলাদেশি-আমেরিকান অফিসারের মধ্যে আনন্দ বন্যা বইছে দুই বাংলাদেশির এই বিরল অর্জনে। বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী বলেন, আমাদের দুই বাংলাদেশি অফিসারের এই পুরস্কার অর্জনে আমরা খুবই খুশি। তারা আমাদের ভাবমূর্তি উজ্জল করেছেন। তাদের জন্য শুভকামনা। চাকরি নিউইয়র্ক সিটি পুলিশে হলেও তারা বাংলাদেশি জাতিকে প্রতিনিধিত্ব করছেন। পুলিশের কাজ হচ্ছে নাগরিক জীবনে সর্বাত্মক আন্তরিক সেবা প্রদান। সেবা প্রদান করে কোন খ্যাতি অর্জন নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।
বাপার সাধারন সম্পাদক ল্যাফটেনেন্ট একেএম আলম বলেন, এক্সটা অডিনারি কাজের জন্য এই পুরস্কার দেয়া হয়। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ধরনের কৃতিত্বপূর্ণ অর্জন শুধু পুলিশ বিভাগে নয় সকল মানুষের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জল হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV