Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

এবার আকাশে উড়বে দুই চাকার বাইক!

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: June 21, 2012 | 5:31 PM

এবার আকাশে উড়বে দুই চাকার বাইক! আর এই ফ্লাইং বাইকটি তৈরি করছেন চেক প্রজাতন্ত্রের একদল ইঞ্জিনিয়ার। এ বছরের আগস্ট মাসেই টেস্ট ফ্লাইটের কথা রয়েছে ছয় প্রপেলারের এই বাইকটির। সূত্র জানিয়েছে, ইলেকট্রিক বাইসাইকেলটির ডিজাইন শুরু করেছিলেন চেক কোম্পানি টেকনোড্যাট, ইভেক্টর এবং ডুরাটেকের ইঞ্জিনিয়াররা ২০১১ সালে। ধীরে ধীরে ইলেকট্রিক বাইসাইকেলের ওই ডিজাইনটিই রূপ নেয় ফ্লাইং বাইক বা ‘এফবাইকে’র ডিজাইনে। ইঞ্জিনিয়াররা বাইকটির ডিজাইনে ব্যবহার করেছেন থ্রিডি টেকনোলজি। মাটিতে যে কোনো সাধারণ বাইসাইকেলের মতোই চলবে এই বাইকটি, আবার উড়তেও পারবে হেলিকপ্টারের মতো করেই। বাইকটির প্রথম দিককার ডিজাইনে আটটি প্রপেলার থাকলেও ওজন কমাতে দুটি প্রপেলার ডিজাইন থেকে বাদ দেন ইঞ্জিনিয়াররা। বাইকটিতে ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাবে লিথিয়াম পলিমার ব্যাটারি। বাইকটির সামনে এবং পেছনে থাকবে ১০ কিলোওয়াটের কম্প্যাক্ট মোটরচালিত ১৩০০ মিলিমিটার ডায়ামিটারের দুটি টুইন প্রপেলার এবং দু’পাশে ব্যালান্সের জন্য থাকবে ৩.৫ কিলোওয়াটের স্ট্যাবিলাইজার, মোটরচালিত ৬৫০ মিলিমিটার ডায়ামিটারের আরও দুটি প্রপেলার। মাটিতে চলার সময় ডিসকানেক্ট করা থাকবে বাইকটির মোটরগুলো আর দু’পাশের প্রপেলারগুলো ৯০ ডিগ্রি ঘুরে থাকবে যেন চালক সহজেই রাস্তায় চালাতে পারেন এটি। আর মাটি ছেড়ে আকাশে উড়তে চাইলে বাইকটির ব্যাটারিগুলো চার্জ করে নিতে হবে। এতে সময় লাগবে ৩ থেকে ৫ মিনিট। আকাশে উড়তে চাইলে ৯০ ডিগ্রি ঘুরে নিজের জায়গায় ফিরে আসবে সাইড প্রপেলারগুলো। প্রতিবার চার্জ করার পর ৩০ থেকে ৫০ মিনিট আকাশে উড়তে পারবে বাইকটি। তবে এই ফ্লাইং বাইকটি বাণিজ্যিকভাবে বাজারজাত করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এর ইঞ্জিনিয়াররা। মূলত প্রচারণার জন্যই বাইকটি তৈরি করছেন তারা। আগস্ট মাসেই হবে ফ্লাইং বাইকের প্রথম টেস্ট ফ্লাইট। সূত্র : বিডিনিউজ/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV