এবার তেলাপোকা নিয়ন্ত্রণ ফোন!

তেলাপোকা দেখে আঁতকে ওঠার দিন শেষ। এবার হাতের মোবাইল ফোন ব্যবহার করেই নিয়ন্ত্রণ করতে পারবেন তেলাপোকাকে। অবশ্য সেটি নিছক তেলাপোকা হবে না, হবে সায়েন্স ফিকশনে দেখা যন্ত্রপোকা বা সাইবর্গ! অলাভজনক সংস্থা কিকস্টার্টারের সহায়তায় ব্যাকইয়ার্ড ব্রেইনস নামে যুক্তরাষ্ট্রের মিশিগানের একদল গবেষক রবোট ও ককরোচের (তেলাপোকা) সমন্বয়ে এই রবোরোচ তৈরি করেছেন। তেলাপোকা তাদের দীর্ঘ শুঁড়ের মাধ্যমে আশপাশের পরিবেশকে অনুভব করতে পারে। এ শুঁড় কোনো বস্তুকে স্পর্শ করা মাত্র তার সঙ্কেত তেলাপোকার মস্তিষ্কে চলে যায়, যার ফলে সেটি বুঝতে পারে যে সামনে বাধা আছে। তেলাপোকার এই প্রাকৃতিক চলাচল পদ্ধতিকেই রবোরোচে কাজে লাগিয়েছেন গবেষকরা। তারা সার্জারির মাধ্যমে তেলাপোকার শুঁড়ে একটি বৈদ্যুতিক উদ্দীপক বসিয়ে দিয়েছেন। এর জন্য তেলাপোকার ছয়টি পায়ের একটি অপসারণ করতে হয়েছে। এরপর এর পিঠে একটি ‘ব্যাকপ্যাক’ বসিয়ে দিয়েছেন, যা ওই উদ্দীপক যন্ত্র থেকে স্মার্টফোনে সিগন্যাল পাঠাবে। ফলে ব্যবহারকারীরা অ্যাপটি চালু করে স্ক্রিনের বিভিন্ন দিকে স্পর্শ করে পোকাটিকে চলাচলের নির্দেশ দিতে পারবেন। রবোরোচ সেই নির্দেশিত দিকেই হাঁটবে। এর ব্যাখ্যা হিসেবে গবেষকরা জানান, ফোনের স্ক্রিনে স্পর্শ করার সঙ্গে সঙ্গে উদ্দীপক যন্ত্রের মাধ্যমে তেলাপোকার মস্তিষ্কে সিগন্যাল চলে যাবে, যার ফলে তার মনে হবে সামনে কোনো বাধা আছে। পুরো প্রক্রিয়াটি তেলাপোকার জন্য ব্যাথা ও যন্ত্রণাবিহীন বলে দাবি করছেন গবেষকরা। তিন বছরের গবেষণা ও ১১ বার পুনরাবৃত্তির পর এ প্রজেক্ট সাফল্যের মুখ দেখল। নিউরোলজিক্যাল গবেষণার জন্য এটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যাকইয়ার্ড ব্রেইনসের সদস্যরা। সূত্র : বাংলানিউজ
সর্বশেষ সংবাদ
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








