এবার ফাঁসছে সানডে মিরর
ডেস্ক: ফোনে আড়িপাতা কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারে ব্রিটেনের আরেকটি ট্যাবলয়েড সানডে মিরর। সম্প্রতি পত্রিকাটির একজন সাবেক সাংবাদিক মিররের আড়িপাতা নিয়ে কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশক সংস্থা নিউজ ইন্টারন্যাশনালের আরেক পত্রিকা দ্য সানের প্রতিদ্বন্দ্বী এ পত্রিকাটি। খবর বিবিসি অনলাইনের।
বিবিসির নিউজনাইট নামের একটি প্রোগ্রামে ওই সাংবাদিক সানডে মিররের নিয়মিত ফোন হ্যাকিং বা ফোনে আড়িপাতার ঘটনার কথা বর্ণনা করেন। তিনি জানান, পত্রিকাটি হলিউড অভিনেত্রী রিজ হালে এবং ফুটবল তারকা রিও ফার্ডিনান্ডের মতো তারকাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।
তিনি জানান, একদিন দুপুরে তিনি নিউজ রুমে দেখতে পান লিজ হালের ফোন হ্যাক করা হয়েছে, এক সাংবাদিক ওই মোবাইল ফোনের মেসেজগুলো শুনছেন এবং নোট করে রাখছেন। তিনি বলেন, দিনটি ছিল বৃহস্পতিবার। আমাকে বলা হলো (আড়িপেতে) তেমন কিছু পাওয়া যায়নি। অন্য এক নারীর সঙ্গে দুপুরে খাবার নিয়ে কিছু কথাবার্তা পাওয়া গেছে। সপ্তাহান্তের (রোববার) আগেই কিছু পাওয়া যায় কি-না তার জন্য অপেক্ষা করতে লাগল তারা। সাবেক ওই সাংবাদিক জানান, ফোন হ্যাকিং করা হতো দৈনিক ভিত্তিতে। কিছু কিছু রিপোর্টারকে এর জন্য দায়িত্ব দেওয়া হতো। এ কাজে পটু ছিলেন এক রিপোর্টার। মিরর অফিসে তাকে বলা হতো মাস্টার অব দ্য ডার্ক আর্টস। তিনি জানান, অনেক সময় সানডে মিরর ভয়েসওভার আর্টিস্ট ভাড়া করত। যে বিখ্যাত কোনো তারকার নামে নিজের পরিচয় দিয়ে তাকে ফোন করা লোকদের সঙ্গে কথা বলত। মূল শিল্পী সম্পর্কে তথ্য পাওয়ার জন্যই এ ধরনের কাজ করা হতো। অনেক সময় এ ধরনের আর্টিস্ট নিজেদের কোনো তারকার আইনজীবী বা তারকার ঘনিষ্ঠ কেউ এ ধরনের ভান করত। ওই সাংবাদিক জানান, এভাবেই অভিনেত্রী লেসলি অ্যাশের চিকিৎসা রিপোর্ট বের করা হয়েছিল বলে আমাকে জানানো হয়েছিল।
এ ছাড়া সানডে মিররের আরেক সাবেক সাংবাদিক জেমস হিপওয়েল একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ১৯৯০ সালের দিকে মিররের সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশের জন্য সেলিব্রেটিদের ভয়েস মেইল হ্যাক করতেন। তবে এসব অভিযোগের জবাবে সানডে মিররের প্রকাশক সংস্থা ট্রিনিটি মিরর বলে, তাদের সাংবাদিকরা ফৌজদারি আইন এবং প্রেস কমপ্লেইনটস কমিশনের কোড অব কন্ডাক্ট মেনেই কাজ করেন।সমকাল
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








